Advertisement
E-Paper

চিকিৎসার জন্য চেন্নাইয়ে মিমির চিকু, আরোগ্য কামনা করলেন রাজ

চিকুর অসুস্থতার পর থেকেই কলকাতায় নানা চিকিৎসকের কাছে ছোটাছুটি করেছেন সাংসদ-অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৪:৪৩
চিকুর আরোগ্য কামনা করলেন রাজ।

চিকুর আরোগ্য কামনা করলেন রাজ।

মিমি চক্রবর্তীর পরিবারের সদস্য ‘চিকু’এখন চেন্নাইয়ে। ক্যানসার ক্রমশ ছড়াচ্ছে তার শরীরে। চিকুকে সারিয়ে তুলতে মিমিও আজ চেন্নাই যাচ্ছেন।

মিমির চারপেয়ে সন্তানের দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। টুইটারে চিকুর চিকিৎসার খবর শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘আমি ভগবানের কাছে প্রার্থনা করছি চিকু খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার যেন ফিরে আসে’।

চিকুর অসুস্থতার পর থেকেই কলকাতায় নানা চিকিৎসকের কাছে ছোটাছুটি করেছেন সাংসদ-অভিনেত্রী। কিন্তু কোনও সুরাহা না পেয়ে অবশেষে তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে চিকুর একটি ছবি পোস্ট করেছেন মিমি। দেখা যাচ্ছে গাড়িতে বসে আছে চিকু। মিমি লিখেছেন, ‘আমার চ্যাম্প চেন্নাই যাচ্ছে। সকলে প্রার্থনা করুন’। এর পর অনেকেই চিকুর আরোগ্য কামনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও রয়েছেন সেই তালিকায়।

রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী একই ইন্ডাস্ট্রির অংশ। দু’জনে একাধিক ছবিতে একসঙ্গে কাজও করেছেন। এখন তাঁরা একই রাজনৈতিক দলের কর্মীও বটে। তাই মিমির কঠিন সময় বন্ধু হিসেবে তাঁর পাশে দাঁড়িয়েছেন রাজ। চিকুর অসুস্থতার খবর জেনে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনরাও তার আরোগ্য কামনা করেছেন। এই মুহূর্তে সন্তানকে সারিয়ে তুলতে মিমি ভরসা রাখছেন উন্নত চিকিৎসা এবং জগন্নাথদেবের উপর।

Tollywood Raj Chakraborty Mimi Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy