Advertisement
E-Paper

বিয়ে করে অত্যাচারের শিকার ‘মিস ইন্ডিয়া’, আবার পুরনো ধর্মে ফিরে এলেন কেন, জানালেন সায়লী

সায়লী নাম বদলে হয়ে যান আতিজা। তবে আর সেই পরিচয় বহন করতে চান না। ফের হিন্দু ধর্মে ফেরেন। বিয়ের এত বছর পরে নিজের দাম্পত্যজীবন নিয়ে মুখ খুললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:২৫
বিয়ে হতেই কী ঘটল সায়লী সুরভের সঙ্গে?

বিয়ে হতেই কী ঘটল সায়লী সুরভের সঙ্গে? ছবি: সংগৃহীত।

বিয়ের পর থেকে লাগাতার অত্যাচার। একটা সময় গালিগালাজ ও মারধরে অভ্যস্ত হয়ে যান। ২০১৯ সালের ‘মিস ইন্ডিয়া’ সায়লী সুরভে ভালবেসে বিয়ে করেছিলেন পুণের ব্যবসায়ী আতিফ তাসকে। তবে বিয়ে করে অনুতপ্ত তিনি। বেশ কয়েক বছর আগে ধর্ম ও নাম পরিবর্তন করেছিলেন। সায়লী নাম বদলে হয়ে যান আতিজা। তবে আর সেই পরিচয় বহন করতে চান না। ফের হিন্দু ধর্মে ফিরে আসেন। বিয়ের এত বছর পরে নিজের দাম্পত্যজীবন নিয়ে মুখ খুললেন সেই সায়লী।

সায়লী বর্তমানে চার সন্তানের মা। সম্প্রতি তিনি নিজের বাড়িতে ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’র মাধ্যমে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেন বলেই দাবি করেছেন। নিজের পুরনো নাম বদলে হয়েছে আদ্যা। সায়লীর কথায়, ‘‘ভালবেসে আতিফকে বিয়ে করি। কিন্তু ওটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আসলে আমার নিকাহ্ সারার জন্য ধর্মান্তরিত হওয়ার প্রয়োজন হয়েছিল। আসলে যখন এই সিদ্ধান্ত নিয়েছিলাম অতটা পরিণত ছিলাম না। আমার স্বামীকে ভাল মানুষ মনে হত। কিন্তু বিয়ের পর থেকে আমাকে লাগাতার মারধর, গালিগালাজ করা হত।’’ সায়লী জানান, অন্য মেয়েদেরও উচিত কখনও কারও অত্যাচার সহ্য না করা। তিনি এত দিন নীরব ছিলেন চার সন্তানের কথা ভেবে। এখন অবশ্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাও সন্তানদের কথা ভেবেই নিতে হয়েছে তাঁকে।

Sayali Surve Miss India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy