ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে মাহিকা শর্মা ও হার্দিক পাণ্ড্যের উদ্যাপনের ছবি দেখা গিয়েছে। ক্রিকেটতারকা নিজেই জানিয়েছেন, মাহিকা জীবনে আসার পর থেকেই তাঁর সব ভাল হচ্ছে। মাহিকাকে কথা কথায় ‘স্ত্রী’-র আখ্যাও দিয়ে বসেন। যদিও তাঁদের বিয়ে হয়ে গিয়েছে কি না সেই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি যুগল। ৩৩ বছরের হার্দিকের সঙ্গে মাহিকার বয়সের প্রায় ৮ বছরের ফারাক। নামী মডেল মাহিকা, তাঁর শিক্ষাগত যোগ্যতা কত দূর?
আরও পড়ুন:
২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পরে ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন হার্দিক। নাতাশা স্তাঙ্কোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে মাহিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিশ্বজয়ের পরেও তাঁর মুখে সেই কঠিন সময়ের কথা উঠে এসেছে। তবে কঠিন সময় পেরিয়ে ভাল সময়ের মুখ দেখার পিছনে তিনি পুরো কৃতিত্ব দিয়েছেন মাহিকাকে। ২০২৫ সালের শেষের দিক থেকে মাহিকার সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি হতে দেখা যায় হার্দিককে। মাহিকা পেশায় মডেল। নামী-দামি নানা সংস্থার হয়ে কাজ করেছেন। যদিও মাহিকাও খেলাধূলায় কম নন। তিনি মার্শাল আর্টে ‘ব্ল্যাক বেল্ট’ বিজয়িনী। এ ছাড়াও পেশাদার যোগপ্রশিক্ষক। বাবা নাবিক হওয়ায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পড়াশোনা করেছেন। দ্বাদশের ফাইনাল পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর পেয়েছেন। এর পরে পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটি থেকে অর্থনীতি নিয়ে স্নাতক পাশ করেছেন। তার পরে আমেরিকায় সালিসবারি বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন গুজরাতের গ্রামাঞ্চলের নারীদের শিক্ষা উপর কাজ করেছেন। একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গিয়েছে তাঁকে।
এ দিকে শোনা যায়, প্রথাগত শিক্ষা নেননি হার্দিক। ক্লাস নাইনের পর ক্রিকেটেই মনোনিবেশ করেন তিনি।