Advertisement
E-Paper

বিশ্বকাপ ফাইনালের আগে বান্ধবী মাহিকার সঙ্গে গম্ভীরের পরিচয় করিয়ে দিলেন হার্দিক, কী বললেন ভারতের কোচ?

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার আগে বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের পরিচয় করিয়ে দিলেন হার্দিক পাণ্ড্য। অহমদাবাদ রওনা হওয়ার পথে মুম্বই বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে শনিবার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ২২:১৩
cricket

হার্দিক পাণ্ড্য (বাঁ দিকে) এবং মাহিকা শর্মা। ছবি: পিটিআই।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার আগে বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের পরিচয় করিয়ে দিলেন হার্দিক পাণ্ড্য। অহমদাবাদ রওনা হওয়ার পথে মুম্বই বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে শনিবার।

বিমান ধরার জন্য গম্ভীরের পিছন পিছন হাঁটছিলেন হার্দিক এবং মাহিকা। হঠাৎই এক জায়গায় গম্ভীরকে ডেকে তাঁর সঙ্গে বান্ধবীর পরিচয় করিয়ে দেন হার্দিক। গম্ভীরকে হেসে মাহিকাকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে। তবে দু’জনের মধ্যে বিশেষ কথা হয়নি।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই হার্দিকের সঙ্গে দেখা গিয়েছে মাহিকাক্। তাঁরা একই সঙ্গে যাতায়াত করছেন। ভারতীয় দলের নিয়ম অনুযায়ী একসঙ্গে থাকতে পারছেন না। প্রতিটি ম্যাচেই দর্শকাসনে হাজির থাকতে দেখা যাচ্ছে মাহিকাকে। হার্দিকের ব্যাটিং বা বোলিংয়ের সময়ে উৎসাহ দিচ্ছেন তিনি।

Advertisement

বিশ্বকাপে হার্দিকও নিয়মিত ভাল খেলছেন। নতুন বলে বোলিং শুরু করছেন তিনিই। ব্যাট হাতেও প্রয়োজনের সময়ে কার্যকরী ভূমিকা নিচ্ছেন। একটি অর্ধশতরান-সহ আট ইনিংসে ১৯৯ রান করেছেন তিনি। পাশাপাশি আটটি উইকেটও নিয়েছেন।

সংক্ষেপে
  • গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
  • বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
  • ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
India Vs New Zealand Mahieka Sharma Hardik Pandya Gautam Gambhir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy