Advertisement
E-Paper

Bollywood: ৯৪ বছর বয়সে চলে গেলেন বোমান ইরানির মা

মা হয়ে তিনি পালন করেছেন সন্তানের বাবার দায়িত্বও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ২০:৪৯
বোমান ইরানির মা জেরবানু ইরানি।

বোমান ইরানির মা জেরবানু ইরানি।

চলে গেলেন বোমান ইরানির মা জেরবানু ইরানি। বয়স হয়েছিল ৯৪ বছর। বুধবার ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নেটমাধ্যমে জানিয়েছেন বোমান। মৃত্যুর আগের রাতে মা তাঁর কাছে কুলফি মালাই খেতে চেয়েছিলেন, শোকবার্তায় জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা। তাঁর কথায়, ‘মাত্র ৩২ বছর বয়সে মা একাধারে আমার বাবা, আমার মা। একা হাতে বড় করেছেন। মা কখনও আকাশের চাঁদ বা তারা এনে দেওয়ার আবদার করলেও তাঁর সেই সাধ অপূর্ণ রাখতাম না’।

নেটমাধ্যমে বোমানের আরও দাবি, ছোট থেকেই মা তাঁকে মজার গল্প শোনাতেন। তাঁর জ্ঞানভাণ্ডারও ছিল বিস্তৃত। অভিনেতার কথায়, তাঁর মায়ের জ্ঞান আর স্মৃতি উইকিপিডিয়া বা আইএমডিবি-র থেকে কিছু কম ছিল না। ছোটবেলায় বোমানের বন্ধুদেরও তিনি নিজের ছেলের মতোই ভালবাসতেন। যখনই তাঁরা দল বেঁধে ছবি দেখতে যেতেন, বোমানের মা জমানো সঞ্চয় থেকে বোমান আর তাঁর বন্ধুদের পপকর্ন খাওয়ার জন্য অর্থ দিতেন।

পাশপাশি তিনি অভিনেতাকে বার বার মনে করিয়ে দিতেন, নিছক প্রশংসার জন্য নয়, সবার মুখে হাসি ফোটাতেই বোমান অভিনয়কে পেশা হিসেবে বেছেছেন। এ কথা অভিনেতা যেন কখনও ভুলে না যান। তাঁর কাজ সবাইকে আনন্দ দেওয়া।

Bollywood Deaths Mother Boman Irani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy