Advertisement
E-Paper

‘চারপাশে শুধুই পুরুষ বন্ধু’! মহিলাদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মৃণালের বিরূপ মনোভাব কেন?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে প্রথম বার মহিলা বন্ধু হয় মৃণালের। কিন্তু, একসময়ে বন্ধু হিসাবে মহিলাদের নিয়ে বিরূপ মনোভাব ছিল তাঁর। কী ভাবে মৃণালের সেই ধারণা বদলায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৮:৪১
মৃণাল ঠাকুর।

মৃণাল ঠাকুর। ছবি: সংগৃহীত।

ছোটপর্দা থেকে বড়পর্দার যাত্রাটা খুব সহজ ছিল না। একসময় পদে পদে হেনস্থার শিকার হয়েছেন। ‘সীতা রামম’ ছবিটি মৃণাল ঠাকুরের কর্মজীবনের মোড় ঘোরায়। দক্ষিণের পাশাপাশি বলিউডেও সমানতালে কাজ করেন অভিনেত্রী। দক্ষিণে কাজ করতে গিয়েই নাকি প্রথম বার মহিলা বন্ধু পান মৃণাল। কিন্তু, একসময় বন্ধু হিসাবে মহিলাদের নিয়ে বিরূপ মনোভাব ছিল তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৃণাল জানান, ছোটবেলা থেকেই চারপাশে তিনি শুধু পুরুষ বন্ধু দেখেছেন। বড় হয়েও তা-ই হয়েছে, পাঁচ জন পুরুষের দলে তিনি হয়তো একা মেয়ে। মহিলাদের সঙ্গে যে কখনও তাঁর সখ্য হতে পারে, সেটা কল্পনাই করতে পারতেন না মৃণাল। কিন্তু, অভিনেত্রী তমন্না ভাটিয়ার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে সেই ধারণা যেন বদলে যায় মৃণালের। অভিনেত্রী বলেন, ‘‘হায়দরাবাদ যাওয়ার বিমানে আমাদের দেখা হয়। তার পর থেকে আমরা দুই বোন হয়ে গিয়েছি।’’

মৃণালের প্রিয় বান্ধবী তমন্না।

মৃণালের প্রিয় বান্ধবী তমন্না। ছবি: সংগৃহীত।

মৃণাল জানান, একমাত্র তমন্নাই এমন একজন মানুষ, যাঁর সঙ্গে এমন দৃঢ় বন্ধন তৈরি হয়েছে। মৃণালের কথায়, ‘‘তমন্না অত্যন্ত শান্ত, নিজের মতো থাকা মানুষ। হয়তো মেয়েদের মধ্যে এমনই সম্পর্ক হয়, যেটা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে পারিবারিক হয়ে যায়। আমরা দু’জন দু’জনকে অনুপ্রাণিত করি। ওকে আমি আমার মনের সব কথা বলতে পারি। ওর কাছে যে কোনও সমস্যার সমাধান আছে।’’ মৃণাল জানান, ছোটবেলার বন্ধুত্ব নয় বরং ৩০ বছর পার করে যে বন্ধুত্ব হয়, সেটাই আসল ও পরিণত।

Advertisement
Mrunal Thakur Tamannah Bollywood Actresses Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy