Advertisement
E-Paper

প্রভু দেবার ঘর ভেঙেছিলেন নয়নতারা, প্রাক্তন স্ত্রীর ‘অভিশাপ’ নিয়েই করেছেন চুটিয়ে প্রেম

নয়নতারাকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে প্রভু দেবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। এমনকি প্রভু দেবার বিবাহবিচ্ছেদের জন্যও নয়নতারাকেই দায়ী করেন অনেকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১০:১১
প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বিস্তর।

প্রভু দেবার সঙ্গে নয়নতারার সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বিস্তর। —ফাইল ছবি

বিয়ের ৪ মাসের মাথায় যমজ সন্তানের জন্ম দিয়ে চমকে দিয়েছেন দক্ষিণী তারকা দম্পতি নয়নতারা এবং ভিগ্নেশ শিবন। তাঁদের এই সন্তানধারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাঁরা সারোগেসির সাহায্য নিয়েছেন কি না, যদি নিয়ে থাকেন, তবে সে ক্ষেত্রে যথাযথ আইন মানা হয়েছিল কি না, এ সব বিষয়ে দম্পতির কাছে জবাব চেয়েছে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর।

তবে অভিনেত্রী নয়নতারাকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে জনপ্রিয় নৃত্য প্রশিক্ষক প্রভু দেবার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও বিতর্ক দানা বেঁধেছিল। এমনকি প্রভু দেবার বিবাহবিচ্ছেদের জন্যও নয়নতারাকেই দায়ী করেন অনেকে।

২০০৯ সালে প্রভু দেবা আর নয়নতারার সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। স্ত্রী রামলাথের সঙ্গে ১৬ বছরে দাম্পত্যে ইতি টানেন শিল্পী। প্রভু দেবার সঙ্গে প্রকাশ্যেই ঘুরতে দেখা যেত নয়নতারাকে। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা লুকোচুরি তাঁরা করতেন না। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি।

প্রভু দেবার বিবাহবিচ্ছেদের পরপরই ভেঙে যায় নয়নতারার সঙ্গে তাঁর সম্পর্কও। প্রকাশ্যে একাধিক সাক্ষাৎকারে এই বিচ্ছেদ নিয়ে মুখও খুলেছিলেন দক্ষিণী অভিনেত্রী। রাখঢাক না করেই জানিয়েছিলেন, এই বিচ্ছেদে তিনি কতটা মুষড়ে পড়েছেন। নয়নতারা বলেছিলেন, ‘‘যে কোনও সম্পর্ক ভাঙা কষ্টের। যাকে তুমি ভালবাসো, তাকে চলে যেতে দেওয়া সহজ নয়। এই কঠিন সময় কী ভাবে নিজেকে ঠিক রাখতে হয়, আমার জানা নেই। তবে আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে।’’

এখানেই শেষ নয়, ১৬ বছরের সংসার ভাঙার জন্য নয়নতারাকেই দায়ী করেছিলেন প্রভু দেবার স্ত্রীও। তিনি অভিনেত্রীকে অভিশাপও দিয়েছিলেন বলে দাবি করে কোনও কোনও সংবাদমাধ্যম। কী কারণে প্রভু দেবার সঙ্গে তাঁর প্রেম ভেঙে গিয়েছিল, তা জানা যায়নি। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, বিয়ে ভেঙে যাওয়া এবং সেই সম্পর্কও না টেকা— সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেত্রী নয়নতারা।

তবে সে সব এখন অতীত। দীর্ঘ প্রেমের পর দক্ষিণী পরিচালক ভিগ্নেশের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। তাঁদের কোল আলো করে এসেছে যমজ সন্তান। সারোগেসি বিতর্ক গায়ে না মেখে প্রশাসনকে জবাব দিয়ে দিয়েছেন তারকা দম্পতি।

Nayanthara Prabhu Deva South Indian Film Industry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy