Advertisement
E-Paper

Mukesh Khanna: একটি মেয়ে যদি... নারীচরিত্র নিয়ে মন্তব্য করে নিন্দার ঝড়ে ‘শক্তিমান’

মুকেশ মন্তব্য করেছিলেন, সেই সব মহিলাদের চরিত্র তেমনই। এই মন্তব্য শুনে রেগে আগুন মুকেশের অনুরাগীরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৮:৪৬
মহিলার কু-প্রস্তাবে বিস্ফোরক মুকেশ খন্না।

মহিলার কু-প্রস্তাবে বিস্ফোরক মুকেশ খন্না।

রবিবারের সকাল মানেই ‘শক্তিমান’। প্রায় ২৯ বছর হয়ে গিয়েছে। এখনও তাঁকে দেখলে সেই কথাই মনে পড়ে। তিনি মুকেশ খন্না। আবারও বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে প্রবীণ এই অভিনেতা। নিজের একটি ইউটিউব চ্যানেল আছে মুকেশের। সেখানেই তিনি বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতপ্রকাশ করেন।

তেমনই এক ভিডিয়োয় বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেতা। ‌তিনি বলেন, “একটি মেয়ে যদি কোনও পুরুষকে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন তা হলে মেয়েটির চরিত্র কেমন হবে তা বোঝাই যায়। সেই সব মহিলাদের কাছে এগুলো ব্যবসা ছাড়া আর কিছু নয়।”

তিনিও আরও বলেন, “সভ্য সমাজের মহিলারা এই ধরনের কাজ করতে পারেন না।” মুকেশের এই মন্তব্যে রীতিমতো বিরক্ত তাঁর অনুরাগীরা। আগে নাকি এমন প্রস্তাব মুকেশও পেয়েছিলেন, তাই তাঁর এই মন্তব্য। তবুও অভিনেতার এই মন্তব্যে উঠেছে নিন্দার ঝড়। একাংশের বক্তব্য প্রবীণ অভিনেতার থেকে এমন মন্তব্য আশা করেননি তাঁরা।

Mukesh Khanna Controversial comments Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy