Advertisement
E-Paper

এ বার জুটিতে হানি বাফনা এবং টুম্পা ঘোষ, জল্পনা টলিপাড়ায়, কোন সিরিয়ালে দেখা যাবে তাঁদের?

স্টুডিয়োপাড়ায় নতুন গুঞ্জন। এ বার নাকি নতুন একটি সিরিয়ালে হানি বাফনার সঙ্গে জুটি বাঁধছেন টুম্পা ঘোষ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৪:৩৭
honey bafna and tumpa ghosh a new pair

(বাঁ দিকে) হানি বাফনা। টুম্পা ঘোষ (ডান দিকে)। —ফাইল চিত্র।

বেশ কয়েক মাস আগে শেষ হয়েছে ‘সোহাগজল’। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন হানি বাফনা। সিরিয়াল শেষ হতে না হতেই স্টুডিয়োপাড়ায় অন্য গুঞ্জন কানে আসছে। ইতিমধ্যেই নাকি নতুন সিরিয়ালে সম্মতি জানিয়েছেন হানি। শোনা যাচ্ছে সান বাংলার নতুন সিরিয়ালে দেখা যাবে তাঁকে। ইন্ডাস্ট্রি সূত্র বলছে, সান বাংলার নতুন সিরিয়াল ‘শ্যামা’তে মুখ্য চরিত্রে দেখা যাবে নায়ককে।

এই প্রসঙ্গে আগে আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে বিষয়টা খোলসা করতে চাননি হানি। আগের সিরিয়ালে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়ক। তবে ছোট পর্দার কাজ শেষ হওয়ার পর নায়িকা মন দিয়েছেন ওয়েব সিরিজ়ের কাজে। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে দুটি সিরিজ়। তা হলে হানির বিপরীতে কোন অভিনেত্রীকে দেখতে চলেছেন দর্শক?

সিরিয়াল পাড়ায় এই নতুন সিরিয়াল সম্পর্কিত নানা মত কানে আসছে। শোনা যাচ্ছে, হানির বিপরীতে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষকে। তাঁকে এর আগেও বেশ কিছু সিরিয়ালে দেখেছেন দর্শক। ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘ত্রিশূল’-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল রয়েছে টুম্পার ঝুলিতে। এ বার নাকি হানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। হানি এবং টুম্পা ছাড়াও এই সিরিয়ালে থাকছে বেশ কিছু পরিচিত মুখ। তবে এখনও পর্যন্ত এই নতুন সিরিয়াল প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ বা অভিনেতাদের মুখে কুলুপ আঁটা।

তবে, হানির অনুরাগীরা রয়েছেন বেশ দোটানায়। তাঁরা জানতে চান সত্যিই কি নায়ক ফিরছেন ছোট পর্দায়? হানির নামে কোনও ভুয়ো কথা রটুক তাঁরা চান না। যদিও এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে নায়ক বলেছিলেন, “নায়ক-নায়িকাদের নিয়ে জল্পনা নতুন কিছু নয়। আমি বুঝতে পারছি না এখানে ভাল না লাগার মতো কী হয়েছে। এমন কথা অনেক রটে।” আদৌ কি তা হলে দেখা যাবে এই জুটিকে? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Honey Bafna Bengali Serial Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy