চেন্নাই থেকে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। এ কথা আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল। আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত সূত্রে খবর, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হিরণের আগাম জামিন মামলার শুনানি আগামী ৪ ফেব্রুয়ারি।
আনন্দপুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। বুধবার, তাঁর আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতকে জানান, তাঁর মক্কেল বর্তমানে একজন বিধায়ক। হিরণের আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানান তিনি।। বিচারপতি সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এখন খবর, ৪ ফেব্রুয়ারি হবে সেই আগাম জামিনের শুনানি।
আরও পড়ুন:
বিয়ে-বিতর্কের জল বহু দূর গড়ানোর পরে বুধবার অবশেষে মুখ খোলেন হিরণ। আনন্দবাজার ডট কম–কে তিনি বলেছিলেন, “যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো আমি করতে পারি না।” এর পরে আর কোনও মন্তব্য করেননি হিরণ, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি।
উল্লেখ্য, বিজেপি বিধায়কের প্রথমার অভিযোগ, আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। ফলে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়েও প্রশ্ন ওঠে একাধিক। হিরণ-অনিন্দিতার ১৯ বছরের মেয়ে আছে। অন্য দিকে ঋতিকা এই বিতর্কে কোনও মন্তব্যই করতে চাননি। এখন এই বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
- অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
- থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
-
‘হিরণ আমাকে অনুপ্রাণিত করেছিল’! হঠাৎ কেন এ কথা বললেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী ?
-
অভিনেতা-বিধায়ক হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট?
-
চেন্নাই থেকে শহরে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হিরণ! আগাম জামিনের আবেদন বিজেপি বিধায়কের
-
বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নীরবতা ভাঙলেন হিরণ, এত দিন কোথায় ছিলেন বিধায়ক-অভিনেতা?
-
‘আমি খ্যাতি চাই না, সব কিছুর থেকে দূরে থাকতে চাই’, আনন্দবাজার ডট কম-কে আর কী বললেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা?