Advertisement
E-Paper

প্রিয়ঙ্কার শ্বশুরবাড়িতে অঘটন! কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রীর স্বামী নিক জোনাস

প্রিয়ঙ্কার পরিবারে তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি ছাড়াও রয়েছেন তাঁর দুই দেওর। সম্প্রতি, প্রিয়ঙ্কার শ্বশুরবাড়িতে বড় অঘটন ঘটল। কাছের মানুষকে হারালেন নিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৬:২৩
(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া, (ডান  দিকে) নিক জোনাস।

(বাঁ দিকে) প্রিয়ঙ্কা চোপড়া, (ডান দিকে) নিক জোনাস। ছবি: সংগৃহীত।

২০১৮ সালের ডিসেম্বরে আমেরিকান পপ-তারকা নিক জোনাসকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তিনি এখন মূলত বিদেশেই থাকেন। নিক ও তাঁর বিশাল যৌথ পরিবারের সঙ্গে প্রিয়ঙ্কার বাস। তাঁদের পরিবারে প্রিয়ঙ্কার শ্বশুর-শাশুড়ি ছাড়াও রয়েছেন তাঁর দুই দেওর। সম্প্রতি, প্রিয়ঙ্কার শ্বশুরবাড়িতে বড় অঘটন ঘটল। কাছের মানুষকে হারালেন নিক।

খুব কাছের বান্ধবী মায়া কিবেলকে হারালেন নিক। যদিও মায়াকে বন্ধু নয়, বরং বোনের মতো স্নেহ করতেন নিক। সম্প্রতি, মায়ার সঙ্গে শৈশব থেকে কিশোর বয়সের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন গায়ক। প্রিয়ঙ্কাও মায়াকে নিজের ননদের মতো স্নেহ করতেন। মাত্র ৩০ বছরে মারা গেলেন মায়া। জিনঘটিত ‘উইলসন’ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মায়ার।

খবর, নিকের বান্ধবী নাকি ছোট থেকেই এই রোগে আক্রান্ত। এই রোগ ৩ থেকে ৪০ বছরের মধ্যেই হয়। মায়ার মা তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন, “এর মাঝে প্রায় সাত বার ওর হৃদ্‌যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছে। কষ্টে কাঁদত। এখন ওর বাবার কাছে গিয়ে শান্তিতে আছে। যেখানে আর কোনও কষ্ট নেই।’’ মায়ার মৃত্যুতে শোকাহত নিক লেখেন, ‘‘তুমি সারাজীবন আমার বোন হয়ে থাকবে।’’ এমনকি ‘জোনাস ব্রাদার্স’-এর সমাজমাধ্যমের পাতা থেকেও মায়ার জন্য শোকবার্তা প্রকাশ করা হয়।

Priyanka Chopra Nick Jonas Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy