Advertisement
E-Paper

Nora Fatehi: পোশাক জড়িয়ে শ্বাসরোধ হওয়ার জোগাড়, ‘সত্যমেব জয়তে ২’-র গানের দৃশ্যে বিপাকে নোরা

নোরা বলেন, ‘‘মনে হচ্ছিল, আমার গলায় যেন দড়ি পেঁচিয়ে  হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে!’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৮:৪৪
গানের দৃশ্যে বিপাকে নোরা

গানের দৃশ্যে বিপাকে নোরা

মুখে মুখে ফিরছে ‘কুসু কুসু’। 'সত্যমেব জয়তে ২’-র গানটি ইতিমধ্যেই নোরা ফতেহির অনুরাগীদের ঠোঁটস্থ। অথচ সেই গানই ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়েছিল জনপ্রিয় এই মডেল-নৃত্যশিল্পীকে!

পর্দায় নিখুঁত চিত্রায়ণের নেপথ্যে থাকে এমন কত ঝুঁকি, কত পরিশ্রম। সে কথা শ্রোতাদের অজানা থেকে যায়। তেমনই একটি ঘটনার কথা জানালেন নোরা নিজেই।

এর আগে ‘সাকি সাকি’, ‘দিলবর’— একাধিক গানেই ভক্তদের মন জয় নোরা। শিল্পী। বিপদে পড়লেন ‘কুসু গানের গানের দৃশ্যের শ্যুটিংয়ে। তার মূল এবং একমাত্র কারণ, নোরার পোশাক। সেই দৃশ্যে একটি বিশেষ পোশাকে সেজেছিলেন তিনি। তাতে একটি ওড়না আটকানো ছিল পিঠের সঙ্গে। যার অন্য প্রান্ত জোড়া ছিল গলার হারের সঙ্গে। আর তাতেই গলায় ফাঁস লেগে যায় নোরার।
শিল্পীর কথায়, ‘‘মনে হচ্ছিল, আমার গলায় যেন দড়ি পেঁচিয়ে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে!’’

নোরা বলেন, ‘‘নাচের সময়ে বহু ছোটখাটো বিপদ ঘটে। কখনও হাঁটুতে আঘাত লেগে রক্ত ঝরে। কখনও বা পায়ের পাতায় খোঁচা লাগে। কিন্তু ‘কুসু কুসু’ গানের শ্যুটিং-এ যা ঘটেছে, তা আমার জীবনের সব থেকে ভয়াবহ ঘটনা।’’

তবে এই আচমকা বিপদ থেকে সামলে ওঠার পরেও ছ'ঘণ্টা টানা শ্যুট করেছেন নোরা। সময়ের অভাবে যন্ত্রণা কমানোর জন্য অপেক্ষা করার সুযোগ ছিল না!

nora fatehi Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy