Advertisement
E-Paper

‘কোন সভ্য পরিবার এটা দেখবে?’ নোরার নাচ নিয়ে কড়া পদক্ষেপ মানবাধিকার কমিশনের, সরল ইউটিউব থেকে

বার বার নিজের শাড়ির আঁচল ইচ্ছা করে সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? নোরার নাচ নিয়ে সমালোচনায় সরব সব পক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৫:৩১
নোরা ফতেহি।

নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কথা। এ বার অশালীন নাচের অভিযোগ উঠল নোরা ফতেহি ও সঞ্জয় দত্তের বিরুদ্ধে। সঞ্জয়ের ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ আইটেম নম্বর করেছেন নোরা। সেই ছবির গান ‘সরকে চুনর তেরি সরকে’ মুক্তি পেতেই ছিছিক্কার সমাজমাধ্যমে। অশালীন, কুরুচিকর বলেই দাগিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নোরার নাচের ভঙ্গিমা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। এ বার এই নাচের বিরুদ্ধে সরব হল মানবাধিকার কমিশন। এই গানটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আবেদন করেছে কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো নোরা-সঞ্জয়ের আইটেম গানের বিষয়বস্তুর তীব্র নিন্দা করে প্রশ্ন তুলেছেন, ‘কোন সভ্য মানুষ তাঁর পরিবারের সঙ্গে বসে এই গানটি দেখতে পারবেন?’ বলিউডের একটি সূত্রের খবর, সংশ্লিষ্ট ইস্যুতে ক্ষোভপ্রকাশ করে কন্নড় সিনেনির্মাতাদের ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। নাচের ‘হুক স্টেপ’ নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বার বার নিজের শাড়ির আঁচল ইচ্ছা করে সরিয়ে ফেলছেন নোরা। একজন মহিলাকে এই ভাবে তুলে ধরার কী কারণ থাকতে পারে? সেই প্রশ্ন তুলছেন নেটাগরিক। গানের প্রথম দিকের কথাগুলিও যৌনগন্ধী। সব মিলিয়ে সমালোচনার মুখে পড়েছেন গীতিকার রাকিব আলম। ইতিমধ্যেই বিতর্কের জেরে গানটিকে সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব থেকে।

এই প্রসঙ্গে ইউটিউবের তরফের ব্যখ্যা, ‘‘এই কনটেন্ট কুরুচিকর, অশ্লীল, যৌনগন্ধী।’’ তবে এখানেই শেষ নয়, এই গান নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অন্দরে আলোচনা শুরু হয়েছে। দিল্লি পুলিশের সাইবার সেলে ইতিমধ্যেই গানটি নিয়ে অভিযোগ জমা পড়েছে।

Nora Fatehi Sanjay Dutt Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy