Advertisement
E-Paper

নুসরতকে ‘পাগল’ কে ডাকে? জানালেন অভিনেত্রী নিজেই

দুই অসম বয়সী বন্ধুর সখ্য যে ষোল আনা, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২৩:১৬
নুসরত জাহান

নুসরত জাহান

নুসরত জাহানের ছোট্ট বন্ধু একাংশর জন্মদিন। তবে একেবারে ছোট্ট বলাও চলে না। শুক্রবার ৭ বছরে পা দিল সে। বিশেষ দিনে একাংশকে ভালবাসা জানাতে নেটমাধ্যমের সাহায্য নিলেন নুসরত।

ইনস্টাগ্রামে তার সঙ্গে একাধিক ছবি পোস্ট করলেন অভিনেত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘প্রথম যখন হাসপাতালে তোমায় দেখেছিলাম, তুমি আমার মন ছুঁয়ে গিয়েছিলে। আজ তোমার ৭ বছর বয়স হল। তুমিই প্রথম শিশু, যাকে আমি এত ভালবেসেছি। তুমি আমাকে পাগল বলো। আসলে তুমিই আমাকে পাগল করে দাও। আমার খারাপ দিনে তোমার হাসি মন ভাল করে দেয়। তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে তৃপ্তি পাই। জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি খুশি এবং সুস্থ থাকো। বড় হয়ে ভাল মানুষ হও। স্নেহশীল হও এবং বুদ্ধিমান হও’।

নুসরতের পোস্ট থেকে যদিও জানা যাচ্ছে না বাচ্চাটি তাঁর কে হয়। তবে দুই অসম বয়সী বন্ধুর সখ্য যে ষোল আনা, তা আর বলার অপেক্ষা রাখে না।

Tollywood instagram nusrat jahan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy