Advertisement
E-Paper

ঠিক ছিল রাতে আলুর পরোটা বানাবেন, তার পরই উদ্ধার হল অভিনেত্রীর ঝুলন্ত দেহ! মৃত্যুর কারণ কী?

ভোজপুরী নায়িকা আকাঙ্ক্ষা দুবের পর এ বার ওড়িশার গায়িকা তথা অভিনেত্রীর রহস্যমৃত্যু। মৃত্যুর কারণ জানলে বিস্মিত হতে পারেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১২:১০
Odia Actress Ruchismita Guru

কী কারণে মৃত্যু ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতার? ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগে বারাণসীর হোটেল থেকে উদ্ধার হয় ভোজপুরী নায়িকা আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। এ বার এই একই ঘটনা ঘটল ওড়িশায়। আত্মঘাতী পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী রুচিস্মিতা গুরুর। বালঙ্গি জেলায় অভিনেত্রীর কাকার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তবে অভিনেত্রীর রহস্যমৃত্যুর কারণও প্রাথমিক ভাবে আন্দাজ করা গিয়েছে।

ওড়িশার সোনপুর জেলার বাসিন্দা, পরিবারের সঙ্গে থাকতেন বালঙ্গির তালপাতি এলাকায়। সম্প্রতি কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রুচিস্মিতার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আপাতত পুলিশের তরফে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। একাধিক জনপ্রিয় মিউজ়িক অ্যালবামে গান গেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, প্রচুর স্টেজ শো-ও করতেন তিনি।

রুচিস্মিতার মায়ের দাবি, আলুর পরোটা বানানো নিয়ে মনোমালিন্য হয় মা-মেয়ের। ৮টার সময় আলুর পরোটা বানানোর কথা ছিল। কিন্তু অভিনেত্রী জেদ করেন, রাত ১০টার সময়ই খাবার বানাবেন। এই নিয়েই কথা কাটাকাটি। তার পরই এই চরম সিদ্ধান্ত নেন। এই প্রথম নয়, এর আগেও বহু বার আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী, জানান রচিস্মিতার মা। যদিও পুলিশের অনুমান করা হচ্ছে প্রেমের সম্পর্কে নিয়ে পারিবারিক অশান্তি। সেই থেকেই এই পথ বেছে নেন রুচিস্মিতা।

Actress Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy