Advertisement
E-Paper

নিক নয়, এক সময় প্রাক্তন প্রেমিক ও প্রিয়ঙ্কার গোপন কথা প্রকাশ্যে

প্রিয়ঙ্কার গোপন কথাটি আর রইল না গোপনে। বিয়ের আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের কথা ফাঁস করেছিলেন স্বয়ং অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১০:১৭
প্রিয়ঙ্কার প্রাক্তন প্রেমিককে  নিয়ে স্বীকারোক্তি।

প্রিয়ঙ্কার প্রাক্তন প্রেমিককে নিয়ে স্বীকারোক্তি। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন ও কাজের জন্য সর্বদা শিরোনামেই থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডে একেবারে দেখা মিলছে না তাঁর। আমেরিকার পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন তিনি। তবে গায়কের সঙ্গে বিয়ের আগে বলিউডের একাধিক বিবাহিত তারকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীর। তাঁর প্রেমিকের তালিকাটি বেশ দীর্ঘ। শাহরুখ খান, অক্ষয় কুমার, শাহিদ কপূর— অনেকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের ফিসফাস শোনা গিয়েছে মায়ানগরীতে। তবে এ বার প্রকাশ্যে এল প্রিয়ঙ্কার গোপন কথাটি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কী ভাবে কাটান, অকপটে কর্ণ জোহরকে বলেন তিনি।

এমনিতেই তারকাদের পেটের কথা বার করতে সিদ্ধহস্ত কর্ণ। তাঁর চ্যাট শোতে এসে তারকারা একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন বিভিন্ন সময়। বেশ কয়েক বছর আগে প্রিয়ঙ্কা কর্ণের শোতে গিয়ে এ রকমই কিছু চমকপ্রদ তথ্য জানান। সেখানে এক দিকে যেমন ছিল প্রেমিকের সঙ্গে অভিনেত্রীর স্নানের অন্তরঙ্গ মুহূর্তের কথা, তেমনই জানিয়েছিলেন প্রাক্তনের সঙ্গে মোবাইলে যৌন কথোপকথনের প্রসঙ্গ। তবে মায়ের প্রতি ভয়ের কথা বলতে ভোলেননি অভিনেত্রী। নতুন করে কর্ণ-প্রিয়ঙ্কার ওই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

বলিউড থেকে হলিউডে গিয়ে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন প্রিয়ঙ্কা। এখন তিনি আন্তর্জাতিক তারকা। গত বছর মা হয়েছেন প্রিয়ঙ্কা। আপাতত স্বামী, সংসার, কাজ এই নিয়েই দিন কাটছে তাঁর।

Priyanka Chopra Priyanka Chopra Jonas Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy