Advertisement
E-Paper

‘দেবদাস’ মদ্যপানকে গৌরবান্বিত করেছে! ভন্সালীর ছবিতে আর কী আপত্তি পাকিস্তানের অভিনেত্রীর?

পাক অভিনেত্রীর মন্তব্যে ‘দেবদাস’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ক্ষুণ্ণ হয়েছেন শাহরুখ ও ঐশ্বর্যার অনুরাগীরাও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:৩৬
পাক অভিনেত্রীর নিশানায় ‘দেবদাস’ কেন?

পাক অভিনেত্রীর নিশানায় ‘দেবদাস’ কেন? ছবি: সংগৃহীত।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সঞ্জয় লীলা ভন্সালী তৈরি করেছিলেন ‘দেবদাস’। ২০০২ সালের সেই ছবি সাড়া ফেলেছিল। শাহরুখ খান ও ঐশ্বর্যা রাইয়ের অভিনয় আজও প্রশংসিত হয়। কিন্তু এই ছবির সমালোচনা করলেন পাকিস্তানের অভিনেত্রী দনানীর মোবিন।

পাক অভিনেত্রীর মন্তব্যে ‘দেবদাস’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ক্ষুণ্ণ হয়েছেন শাহরুখ ও ঐশ্বর্যার অনুরাগীরাও। এক সাক্ষাৎকারে দনানীরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ছবিকে যোগ্যতার চেয়ে মাত্রাতিরিক্ত প্রশংসা করা হয়েছে অর্থাৎ ‘ওভাররেটেড’ বলে তাঁর মনে হয়। উত্তরে পাক অভিনেত্রী ‘দেবদাস’-এর নাম উল্লেখ করেন। দনানীরের বক্তব্য, এই ছবিতে মদ্যপানকে গৌরবান্বিত করা হয়েছে। এবং মদ্যপানের মতো বিষয়ের সঙ্গে ‘গ্ল্যামার’ যোগ করা হয়েছে।

দনানীরের মতে, ছবির গল্পে এক জন মদ্যপ পুরুষ, আত্মসম্মানহীন এক নারী এবং জটিল পারিবারিক সম্পর্ক দেখানো হয়েছে। দনানীর প্রশ্ন তোলেন, “মদ্যপানকে কেন এত গৌরবান্বিত করা হচ্ছে?” তবে তিনি ছবির জাঁকজমকপূর্ণ সেট, পোশাক এবং নির্মাণের প্রশংসাও করেন।

দনানীরের মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেরই দাবি, তিনি ছবিটির সাহিত্যগুণ ও সাংস্কৃতিক গুরুত্ব না বুঝেই মন্তব্য করেছেন। অনেকেই এই মন্তব্যের জন্য পাক অভিনেত্রীকে কটাক্ষও করেছেন। তবে নেটাগরিকের একাংশের দাবি, কোনও ছবি সম্পর্কে যে কারও মন্তব্য করার অধিকার রয়েছে। যে যার নিজের পছন্দ-অপছন্দ ব্যক্ত করতেই পারেন।

উল্লেখ্য, পাকিস্তানের ছোটপর্দায় জনপ্রিয় মুখ দনানীর। বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

Devdas Shah Rukh Khan Aishwarya Rai Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy