Advertisement
E-Paper

দীপিকার পরে এ বার প্রকাশ! সন্দীপের ‘স্পিরিট’ ছবিকে কেন্দ্র করে নতুন বিতর্ক, শুটিংয়ে কী ঘটল?

ছবির প্রচার-ঝলকে শোনা গিয়েছিল প্রকাশের কণ্ঠ। শোনা গিয়েছিল, এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর শুটিং চলাকালীন সবার সঙ্গে বচসায় জড়ান তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮
আবার বিতর্কে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি ‘স্পিরিট’, দীপিকার পরে বাদ পড়লেন প্রকাশ?

আবার বিতর্কে সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি ‘স্পিরিট’, দীপিকার পরে বাদ পড়লেন প্রকাশ? ছবি: সংগৃহীত।

পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবিকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। প্রথমে এই ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। এ বার শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করবেন না অভিনেতা প্রকাশ রাজ। ছবির সৃজনশীল সদস্যদের মতবিরোধ হওয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত অভিনেতার।

ছবির প্রচার-ঝলকে শোনা গিয়েছিল প্রকাশের কণ্ঠ। শোনা গিয়েছিল, এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর শুটিং চলাকালীন সবার সঙ্গে বচসায় জড়ান তিনি। তার পরেই এই বড় সিদ্ধান্ত। এই মুহূর্তে হায়দরাবাদে শুটিং চলছে ‘স্পিরিট’-এর। সেখানেই পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে নাকি বিপুল ঝামেলা হয় প্রকাশের। তার পরেই নাকি অভিনেতা রাগ করে সেট ছাড়েন। যদিও এই বিষয়ে পরিচালক বা অভিনেতার তরফে কোনও কিছু এখনও জানানো হয়নি।

উল্লেখ্য, এই ছবি ঘিরে দীর্ঘ দিন বিতর্ক হয়েছে। এই ছবিতে প্রথমে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী তারকা প্রভাস ও বলি-তারকা দীপিকার। কিন্তু, মা হওয়ার পরে দীপিকা আট ঘণ্টার বেশি শুটিং করতে রাজি ছিলেন না। তাই ছবি থেকে তিনি বাদ পড়েন। তাই দীপিকার এক অনুরাগীর মতে, “ভাগ্যিস, দীপিকা এই ছবিতে অভিনয় করেননি! উগ্র পৌরুষ যে ছবিতে রয়েছে, সেখানে না থাকাই শ্রেয়।” এই ছবি ২০২৬ সালেই মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy