Advertisement
E-Paper

কেকেআরের বিরুদ্ধে পঞ্জাব জিততেই কামাখ্যা দর্শন প্রীতির, করলেন বিশেষ প্রার্থনা

সারা রাত প্রায় জাগা, উড়ান বাতিল, সব প্রতিবন্ধকতা পেরিয়ে কামাখ্যা দর্শন সারলেন প্রীতি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৮:২০
Preity Zinta Visits kamakhya devi temple in Guwahati

কামাখ্যা দর্শনের টুকরো কোলাজ শেয়ার করলেন প্রীতি জিন্টা। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই আইপিএলের একটি ম্যাচে কেকেআরকে হারিয়ে জেতে কিংস ইলেভন পঞ্জাব। নিজের দল জিততেই গুয়াহাটি পৌঁছন প্রীতি জিন্টা। গুয়াহাটি যাওয়ার তাঁর আসল উদ্দেশ্য কামাখ্যা দেবীর মন্দির দর্শন। উড়ান বাতিল হয়েছিল, সারা জেগে সেখানে পৌঁছলেন পঞ্জাব কিংস দলের কর্ণধার প্রীতি। পরনে হালকা গোলাপি রঙের চুড়িদার, মাথা ঢাকা ওড়নায়। কামাখ্যা দর্শনের টুকরো কোলাজ শেয়ার করলেন অভিনেত্রী।

সেখানে পৌঁছে কামাখ্যা দেবীর দর্শনের পর প্রীতি লেখেন ‘‘সব ক্লান্তি দূর হয়ে গেল।’’ দেবীর দর্শন পেয়ে মুগ্ধ প্রীতি। নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘গুয়াহাটি যাওয়ার আমার অন্যতম কারণ ছিল কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া। সারা রাত জেগে ছিলাম। বিমানে অনেকটা দেরি হল। কিন্তু যখন মন্দিরে গিয়ে পুজো দিই, তখন সব ক্লান্তি দূর হয়ে গেল। একটা শক্তি অনুভব করি নিজের মধ্যে। শান্তিতে যেন মনটা ভরে গেল।’’

নিজের মুগ্ধতা প্রকাশের পাশপাশি প্রীতি বলেন, ‘‘যাঁরাই গুয়াহাটি যাবেন এক বার কামাখ্যা দেবীর দর্শন করে যাবেন। যাওয়ার পর বুঝবেন কেন বললাম।’’

২০১৬ সালে বিদেশিকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে সংসার পাতেন অভিনেত্রী। তবে ভারতে যাতায়াত লেগেই রয়েছে।

Preity Zinta Bollywood Actor Kamakshya temple guwahati Assam IPL 2023 Punjab Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy