Advertisement
E-Paper

সুশান্তের সঙ্গে হয়েছিল তুলনা! ছবি থেকে বাদ পড়লেন কার্তিক? সত্যিই কোণঠাসা করা হচ্ছে তাঁকে?

কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরী’ ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে প়়ড়ে। শোনা যায়, সেই ছবির জন্য নাকি প্রযোজনা সংস্থার কিছু টাকা ফেরাতে হয়েছে কার্তিককে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২০:৩৭
সুশান্তের মতোই কার্তিককে কোণঠাসা করা হচ্ছে?

সুশান্তের মতোই কার্তিককে কোণঠাসা করা হচ্ছে? ছবি: সংগৃহীত।

গত বছর খবর ছড়ায়, বলিউডে নাকি কার্তিক আরিয়ানকে কোণঠাসা করার চেষ্টা চলছে। অমাল মালিক এক সাক্ষাৎকারে এমন দাবি করেছিলেন। এমনকি, সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও কার্তিকের তুলনা করেছিলেন তিনি। কার্তিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তু মেরী ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরী’ ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে প়়ড়ে। শোনা যায়, সেই ছবির জন্য নাকি প্রযোজনা সংস্থার কিছু টাকা ফেরাতে হয়েছে কার্তিককে। এ বার প্রিয়দর্শনের ছবি থেকে চিরকালের মতো বাদ পড়লেন তিনি?

প্রথমে শোনা যাচ্ছিল, প্রিয়দর্শন নাকি ‘হাঙ্গামা’র সিক্যুয়েলে কার্তিককে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, কার্তিক নাকি রাজি হননি সেই ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শনকে প্রশ্ন করা হয়, তিনি কি পরবর্তী কোনও ছবিতে আর কার্তিককে নেবেন? প্রিয়দর্শন বলেন, “আমি ওই ভাবে কোনও অভিনেতাকে নিজের ছবিতে নিই না। প্রথমে চিত্রনাট্য লেখা হয়। তার পরে আমি ভাবি কাকে সেই চরিত্রে মানাবে। আমি এখন ভাবছি, বরুণ ধবনের সঙ্গে একটি ছবি তৈরি করব। ওর হাস্যরস খুব ভাল।”

‘হাঙ্গামা’র সিক্যুয়েল প্রত্যাখ্যান করার জন্য কি কার্তিকের উপর বিরক্ত প্রিয়দর্শন? এই প্রশ্নও উঠছে। এই ছবির প্রস্তাব নাকি কার্তিক ছাড়াও ফিরিয়েছেন আয়ুষ্মান খুরানা ও সিদ্ধার্থ মলহোত্র। পরিচালকের কথায়, “আমি এখন ছবিটা মিজ়ান জাফরির সঙ্গে করছি। আসলে ওরা হয়তো ভেবেছে, আমি সেকেলে পরিচালক। আমি তো আসলে দীর্ঘ দিন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলাম।”

প্রিয়দর্শনের এই মন্তব্যের পরে উদ্বিগ্ন কার্তিকের অনুরাগীরা। তাঁদের অনুমান, এ ভাবেই কোণঠাসা করা হচ্ছে তাঁকে। কার্তিক গত কয়েক দিনে বিতর্কেও জড়িয়েছেন। কিছু দিন আগে অষ্টাদশী করিনা কুবলিয়ুটের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়ায়। তখনও তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি ‘মার্ডার ২’-খ্যাত অভিনেতা প্রশান্ত নারায়ণ এক সাক্ষাৎকারে কার্তিককে ‘জঘন্য অভিনেতা’ বলেও আক্রমণ করেন। তবে কার্তিক কোনও বিতর্ক নিয়েই এখনও মুখ খোলেননি। বেশ কিছু দিন হল তিনি আড়ালেই রয়েছেন।

Kartik Aaryan Sushant Singh Rajput
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy