Advertisement
E-Paper

Raima Sen: নিম্নাঙ্গ অনাবৃত, এলোমেলো চুল, রাইমার ছবিতে ফের ইনস্টাগ্রাম তোলপাড়

শনিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি ফুটে উঠেছে। দেখা যাচ্ছে, নিজের মাথায় বন্দুক ধরেছেন রাইমা সেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ২৩:৪৭
রাইমা সেন

রাইমা সেন

শরীরের ঊর্ধাঙ্গ ঢাকা সাদা পোশাকে। অগোছালো ভাবে বাঁধা রয়েছে তাঁর চুল। মাথা নীচু করে হাসছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। বারান্দার রেলিংয়ের সামনে বসে রয়েছেন অভিনেত্রী। আরও এক বার তাঁর ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা।

রাইমা সেনের ইনস্টাগ্রাম জু়ড়ে রয়েছে তাঁর বিভিন্ন খোলামেলা ছবি। প্রত্যেক ছবির মন্তব্য বাক্সেই প্রায় এক চেহারা। কেউ কেউ তাঁর রূপে মুগ্ধ। কেউ কেউ তাঁর শরীর নিয়ে অশ্লীল কথা বলছেন। সপ্তাহ খানেক আগে তাঁর একটি ছবিতে একই রকম ভাবে ধেয়ে এসেছিল কুমন্তব্য। একটি খোলা ফ্রিজের সামনে বসে তিনি ছবি তুলেছিলেন। তাঁর ‘পোজ’ দেখে নেটাগরিকদের প্রশ্ন, ‘ঘরে বাথরুম নেই? ফ্রিজ খুলে তার সামনেই মলত্যাগ করছেন’! কারও দাবি, এভাবে উন্মুক্ত স্থানে মলত্যাগ করলে জীবাণু ছড়িয়ে পড়বে দ্রুত। কেউ রসিকতা করেছেন রাইমার সঙ্গে, ‘এটা কি মলত্যাগের পোজ?’

রাইমার ইনস্টাগ্রাম স্টোরি

রাইমার ইনস্টাগ্রাম স্টোরি

কিন্তু রাইমা নেতিবাচকতার দিকে মন দিতে চান না। সে কথা তাঁর ইনস্টাগ্রাম দেখেই স্পষ্ট। তিনি তাঁর ফোটোশ্যুটের ঝাঁপি খুলে দিয়েছেন সেখানে। রাইমার ছবিগুলির মধ্যে কোনও একঘেয়েমি নজরে পড়ে না। নিয়ম করে চমক দিতে পছন্দ করেন তাঁর অনুরাগীদের।

শনিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি ছবি ফুটে উঠেছে। ন্যান্সি সিনাত্রার বিখ্যাত গান চলছে নেপথ্যে, দেখা যাচ্ছে, নিজের মাথায় বন্দুক ধরেছেন রাইমা সেন। চোখে কালো চশমা। চুল খোলা। পরনে নীল টপ। পিছনে জানলা। ছবি দেখে মনে হচ্ছে না কোনও ফোটোশ্যুটের। সম্ভবত নিজের জন্যই এই ছবি তুলেছেন অভিনেত্রী। এই ছবির সঙ্গে পিছনে যে বিখ্যাত গান বাজছে, তার কথাগুলি হল, ‘সে (পুংলিঙ্গ) প্রতি বার এই যুদ্ধ জিতে যায়। সে আমাকে গুলি করল। আমি মাটিতে পড়ে গেলাম। ব্যাং ব্যাং সেই অদ্ভূত শব্দটা কানে এল।’

Tollywood instagram raima sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy