Advertisement
E-Paper

Raj Kundra: গ্রেফতারের প্রায় দু’মাস পর শিল্পার স্বামী রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার চার্জশিট পেশ পুলিশের

গ্রেফতারের প্রায় দু’মাস পর চার্জশিট পেশ করা হল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ২২:২৩
চার্জশিট পেশ হল রাজের বিরুদ্ধে

চার্জশিট পেশ হল রাজের বিরুদ্ধে

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ১৫০০ পাতার একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। গ্রেফতারের প্রায় দু’মাস পর চার্জশিট পেশ করা হল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে।

পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই রাজকে গ্রেফতার করেছিল অপরাধ দমন শাখা। রাজের সঙ্গেই গ্রেফতার হন তাঁর সহযোগী রায়ান থর্প।

গত ফেব্রুয়ারি মাসে এই একই অভিযোগে আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল। এপ্রিল মাসে সেই মামলায় যে চার্জশিট তৈরি হয়েছিল, তাতে ন’জন অভিযুক্তের নাম ছিল। তা ছাড়া রাজের নামও উঠেছিল সেখানে। রাজ আপাতত জেল হেফাজতে রয়েছেন। একাধিক বার জামিনের আবেদন করেছেন রাজ। এই গ্রেফতার বেআইনি বলেও আবেদন করেছিলেন রাজ এবং রায়ান। কিন্তু সে সব খারিজ হয়ে যায়।

মুম্বই পুলিশ এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তা ছাড়়া আরও বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে এই একই মামলায়। সে সব খতিয়ে দেখা হচ্ছে।

Raj Kundra Pornography shilpa shetty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy