Advertisement
E-Paper

তিহাড় জেল থেকে বেরিয়েই বড় ঘোষণা অভিনেতা রাজপাল যাদবের, কী পদক্ষেপ করলেন অভিনেতা?

ভিডিয়োর মাধ্যমে নতুন খবর শোনালেন রাজপাল যাদব। তিনি বললেন, “অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম। অবশেষে নিজের নতুন কাজ শুরু করছি।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০
কী ঘোষণা করলেন অভিনেতা রাজপাল যাদব?

কী ঘোষণা করলেন অভিনেতা রাজপাল যাদব? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিনে অভিনেতা রাজপাল যাদবকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ‘চেক বাউন্স’ মামলায় তিহাড় জেলে ছিলেন তিনি। কিছু দিন আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন অভিনেতা। জেল থেকে ছাড়া পেয়েই বড় পদক্ষেপ অভিনেতার। নতুন কোন পরিকল্পনা করলেন অভিনেতা?

ভিডিয়োর মাধ্যমে সুখবর দিয়েছেন অভিনেতা। তিনি বললেন, “অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম। অবশেষে নিজের নতুন কাজ শুরু করছি। একটি ইউটিউব চ্যানেল খুলছি। যার মাধ্যমে নানা ধরনের কনটেন্ট দেখতে পাবেন সবাই। ছোট-বড় সবাই উপভোগ করবেন। সবাই আমার নতুন যাত্রার জন্য প্রার্থনা করবেন।” রাজপালের নতুন কাজ নিয়ে নানা জনের নানা মত। দর্শকের একাংশের মন্তব্য, আগে অভিনেতার সব ঋণ শোধ করা উচিত। আবার একাংশের মতে, এই কাজের মাধ্যমে যা রোজগার হবে, তা দিয়ে প্রথমেই ঋণশোধ করা উচিত। যতটা সম্ভব।

বিতর্কের পর বিতর্ক তৈরি হয়েছিল অভিনেতাকে নিয়ে। সমস্যার সমাধান করতে তাঁর পাশে এসে দাঁড়ান বলিপাড়ার অনেক অভিনেতা। পাশাপাশি একদল খুদেও নিজেদের সঞ্চয় বাঁচিয়ে সাহায্য পাঠিয়েছিল রাজপালকে। সম্প্রতি, শোনা যায় সেই খুদের দল অসন্তোষও প্রকাশ করেছে। উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার এক স্কুলের পড়ুয়ারা রাজপালের জন্য অর্থ সংগ্রহ করেছিল। প্রায় ৪০ জন পড়ুয়া নিজেদের দৈনিক ‘পকেট মানি’ থেকে বাঁচিয়ে অভিনেতার জন্য অর্থ পাঠিয়েছিল। সঙ্গে একটি আবেগপ্রবণ বার্তাও পাঠিয়েছিল। তাদের একটিই দাবি ছিল। জেল থেকে বেরোনোর পরে রাজপাল যেন তাদের সঙ্গে এক বার দেখা করেন। কিন্তু তা আর হয়নি। জেল থেকে জামিন পেলেও রাজপাল তাদের সঙ্গে দেখা করেননি। তাতেই মনঃক্ষুণ্ণ পড়ুয়ারা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy