Advertisement
E-Paper

অ্যাকশন দৃশ্যে চোট পেলেন রাম চরণ, পড়ল চারটে সেলাই, শুটিংয়ে কী ভাবে ঘটল বিপত্তি?

শুটিং করতে গিয়ে বড় চোট পেলেন অভিনেতা। ‘পিদ্দী’ ছবির শুটিং করছিলেন। সেটেই ঘটেছে অঘটন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৯:৫৫
কী হয়েছে রাম চরণের?

কী হয়েছে রাম চরণের? ছবি: সংগৃহীত।

নতুন ছবির শুটিং করছিলেন অভিনেতা রাম চরণ। সেখানে যে এমন অঘটন ঘটে যাবে ভাবেননি অভিনেতা। শুটিং করতে গিয়ে বড় চোট পেলেন অভিনেতা। ‘পিদ্দী’ ছবির শুটিং করছিলেন। সেটেই ঘটেছে অঘটন। রাম চরণের চোটের খবর প্রকাশ্যে আসার পরেই চিন্তার ভাঁজ অভিনেতার অনুরাগীদের কপালে।

কী হয়েছে দক্ষিণী তারকার? প্রথমে শোনা গিয়েছিল, চোখে বড় চোট পেয়েছেন অভিনেতা। তবে রাম চরণের ঘনিষ্ঠ সূত্রের দাবি, চোট পেয়েছেন অভিনেতা, কিন্তু চোখে নয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাম চরণের চোখের উপরের অংশে চোট লেগেছে। সেলাইও পড়েছে চারটে। তবে অনেকে ধরে নিয়েছিলেন, অভিনেতার চোখে চোট লেগেছে। দেখতে সমস্যা হচ্ছে। তেমনটা যে ঘটেনি, সেটাই আশ্বস্ত করেছে অভিনেতার দলের এক সদস্য।

অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। তাতেই আচমকা চোখের উপরে চোট পান। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাই বড় কিছু ঘটেনি। তিনি ঠিক আছেন। চোট পেলেও শুটিংয়ে ব্যাঘাত ঘটাতে নারাজ অভিনেতা। নায়ক এক দিনও বিশ্রাম নেননি। সেলাই নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন। এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

উল্লেখ্য, এক দিকে যেমন অভিনেতা হিসাবে তিনি নিজের জায়গা তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি খুবই দায়িত্ববান এক জন মানুষ। সদ্য দুই সন্তানের বাবা হয়েছেন অভিনেতা। আপাতত সন্তান-স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন রাম চরণ।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy