Advertisement
E-Paper

Alia Bhatt-Ranbir Kapoor: আমি আলিয়ার মতো হতে চাই না, ওর মতো সফল কাউকে দেখিনি, বিয়ের পর মুখ খুললেন রণবীর

বিয়ের পরে কেমন আলিয়া-রণবীরের সম্পর্ক? ভেবেছিলাম, পাঁচ বছরের প্রেমের সম্পর্ক বদলে যাবে। দেখলাম সেটা হয়নি। মুখ খুললেন রণবীর

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৩:৩৩
রণবীর কপূর-আলিয়া ভাট।

রণবীর কপূর-আলিয়া ভাট।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে সাংবাদিক সম্মেলনে নিজের বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন রণবীর কপূর। বললেন, “আলিয়া আর আমার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। এপ্রিলে বিয়ের পরে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, কিছুই বদলায়নি। বিয়ের পরেই আলিয়া লন্ডন চলে গেল, আর আমি মানালি। পাঁচ বছর আগে যা ছিল, আজও তা-ই।”

বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাননি ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’। বিদেশে শ্যুটিং সেরে আলিয়া ফিরলেও রণবীর এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘শমশেরা’র প্রচারে। বৌয়ের মতো রণবীরও কি হলিউডে কাজ করার কথা ভাবছেন? ঋষি-পুত্রের দাবি, “একেবারেই না। আমার মন পড়ে আছে ‘ব্রহ্মাস্ত্র’-তেই। আর আলিয়ার জীবনে যে ভাবে স্বপ্ন আর সাফল্য এসেছে, তা আর কারও মধ্যে আমি কোনও দিন দেখিনি। ওর মতো হতে চাই না। আমি আমার জায়গায় ঠিক আছি।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Ranbir Kapoor Alia Bhatt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy