Advertisement
E-Paper

বাবা হলেন রণদীপ, লিনের সংসারে এল পুত্র না কি কন্যাসন্তান? একরত্তির ঝলক দেখালেন অভিনেতা

গত বছরের শুরুতে প্রথম বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন। কিন্তু, সেই সন্তান ভূমিষ্ঠ হয়নি। গর্ভপাতের পরে ভেঙে পড়েন। বছরের শেষের দিকে দ্বিতীয় বার সন্তান আগমনের খবর পান। তখনই সমাজমাধ্যমে সে কথা জানান তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৩৭
(বাঁ দিকে) রণদীপ হুডা, (ডান দিকে) লিন লৈশরাম।

(বাঁ দিকে) রণদীপ হুডা, (ডান দিকে) লিন লৈশরাম। ছবি: সংগৃহীত।

প্রথম সন্তানের আগমনের জন্য উত্তেজিত রণদীপ হুডা ও লিন লৈশরাম। দিনকয়েক আগেই স্ত্রী লিনের সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুট সেরেছেন অভিনেতা। এর পরেই হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতা-পত্নীকে। ১০ মার্চ মা হলেন লিন।

মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয় লিনকে। বেলা গড়াতেই মিলল সুখবর। তারকাদম্পতির কোলে এল মেয়ে। সমাজমাধ্যমে তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী ও অনুরাগীরা। রণদীপ সমাজমাধ্যমের পাতায় খুশির খবর ভাগ করে লেখেন, ‘‘আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।’’ প্রসঙ্গত, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। তাই আবেগঘন রণদীপ তাঁর বাবার কোলে সদ্যোজাত সন্তানের প্রথম ঝলক ভাগ করে ঠাকুরদা-নাতনিকে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের শুরুর দিকেও এক বার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন লিন। প্রথম বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে আনন্দে ভাসেন অভিনেতাদম্পতি। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। গর্ভপাত হয় তাঁর। এর পরে, বছরের শেষের দিকে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হন লিন এবং তখন তাঁরা সন্তান আগমনের খবর সমাজমাধ্যমে জানান।

গত বছরের শেষের দিকের এক সাক্ষাৎকারে লিন বলেন, “বিষয়টি আমাদের কাছে খুব সহজ ছিল না। কারণ, চলতি বছরের শুরুতে আমাদের প্রথম সন্তান আসার কথা ছিল। গর্ভপাত হওয়ায় আমরা তাকে হারাই। শারীরিক এবং মানসিক দিক থেকে সেই সময়ে খুব ভেঙে পড়েছিলাম। সামলে উঠতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। ফের আমাদের কোলে সন্তান আসছে। আমরা খুশি।”

বাবার সঙ্গে মেয়ের এক ঝলক প্রকাশ্যে আনলেন রণদীপ।

বাবার সঙ্গে মেয়ের এক ঝলক প্রকাশ্যে আনলেন রণদীপ। ছবি: ইনস্টাগ্রাম

সন্তানের আগমনের খবর পেতেই রণদীপের সঙ্গে নবজাতকের ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েন লিন। পাশাপাশি, হবু মা-বাবা সন্তানের নাম নিয়েও আলোচনা শুরু করে দিয়েছেন। খবর, বেশ কিছু নাম ইতিমধ্যেই বেছেছেন, তবে চূড়ান্ত হয়নি কিছুই। বাবা হওয়ার কাজ থেকে বিরতি নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। আপাতত এ সব নিয়েই ব্যস্ত দম্পতি।

Randeep Hooda Lin Laishram Bollywood Celebrity Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy