Advertisement
E-Paper

ঝামেলায় জড়াতে চাননি রণদীপ হুডা, তাঁর কোন আপত্তির কারণে লাভবান হয়েছিলেন অক্ষয় খন্না?

অক্ষয় খন্নাকে নিয়ে নতুন করে উন্মাদনা দেখা গিয়েছে দর্শক মহলে। তবে ‘ধুরন্ধর’ ছবির সফল হওয়ার আগেই রণদীপের কারণে লাভবান হন অক্ষয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৭:৪৬
(বাঁ দিকে) রণদীপ হুডা, (ডান ডিকে) অক্ষয় খন্না।

(বাঁ দিকে) রণদীপ হুডা, (ডান ডিকে) অক্ষয় খন্না। ছবি: সংগৃহীত।

সম্প্রতি বাবা হয়েছেন রণদীপ হুডা। নতুন দায়িত্ব তাঁর কাঁধে। এ দিকে ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর থেকে অভিনেতা অক্ষয় খন্নাকে নিয়ে নতুন করে উন্মাদনা দর্শক মহলে। তবে ‘ধুরন্ধর’ ছবির সফল হওয়ার আগেই রণদীপের কারণে লাভবান হন অক্ষয়!

বছর খানেক আগেকার কথা। ২০২৫ সালে মুক্তি পায় ‘ছাওয়া’ ছবিটি। শিবাজীর জ্যেষ্ঠপুত্র সম্ভাজিরাজে শিবাজীরাজে ভোঁসলে বা মরাঠা রাজ্যের দ্বিতীয় ছত্রপতি সম্ভাজিকে (মূলত তাঁর নয় বছরের রাজত্ব) কেন্দ্র করে। শিবাজী সাওয়ান্ত-এর লেখা মরাঠি উপন্যাস ‘ছাওয়া’ থেকেই নেওয়া হয়েছে এর গল্প। এই ছবিতে সম্ভাজির চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেন অক্ষয় খন্না। অক্ষয়ের অভিনয় প্রশংসা কুড়োয় দর্শক মহলে। শুধু তা-ই নয়, ২০২৫ সালের সফলতম ছবির তালিকায় রয়েছে ছবিটি। প্রায় ৭০০ কোটির ব্যবসা করে এই ছবি।

যদিও এতে অক্ষয়ের চরিত্রটি করার প্রথম প্রস্তাবটা পেয়েছিলেন রণদীপ হুডা। ছবিটি তিনি করতে পারেননি। এটা নিয়ে আফসোস না হলেও রণবীরের কথায়, ‘‘সেই সময় আমার মুক্তি পাওয়া ‘সাভরকর’ ছবিটা নিয়ে আদালতে দৌড়ঝাঁপ করতে হয়। তার মধ্যে হিন্দু-মুসলিম বৈরিতা ছবিতে দেখানো হয়েছে। তার ফলে নতুন করে কোনও ঝামেলায় জড়াতে চাইনি।’’ প্রসঙ্গত, এই ছবির পরেই একটু একটু করে পারিশ্রমিক বাড়াতে শুরু করেন অক্ষয়।

Akshay Khanna Randeep Hooda Bollywood Actor Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy