Advertisement
E-Paper

২০০ জনের সামনে প্রথম চুমু, বিয়ের আগে কোন অস্বস্তির কথা জানালেন রশ্মিকা?

বিয়ের দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলেছেন, ওঁরা নিজেদের ‘অবিবাহিত পর্ব’ উদ্‌যাপনে গিয়েছিলেন। এ বার বিজয়ের সঙ্গে প্রথম চুম্বনের কথা স্মৃতিচারণ করলেন রশ্মিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭
Rashmika Mandanna Shares how she felt when she first kiss Vijay Devarakonda

কেন ২০০ জনের সামনে বিজয়কে চুম্বন করতে হয় রশ্মিকাকে? ছবি: সংগৃহীত।

বিয়ের তারিখ ঘোষণা হওয়ার আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি বিজয়-রশ্মিকার কেউ। কিন্তু, একই জায়গায় একসঙ্গে একাধিক বার ঘুরতে গিয়েছেন তাঁরা। দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করেছেন, ওঁরা নিজেদের ‘অবিবাহিত পর্ব’ উদ্‌যাপনে গিয়েছিলেন। এ বার বিজয়ের সঙ্গে প্রথম চুম্বনের স্মৃতিচারণ করলেন রশ্মিকা।

‘গীত গোবিন্দম’ ছবির সেটে আলাপ দু’জনের। সেখান থেকেই শুরু তাঁদের প্রেমপর্বের। সেই সময় রক্ষিত শেট্টির সঙ্গে সদ্য বিয়ে ভেঙেছে রশ্মিকার। নিন্দকেরা অবশ্য বলেন, বিজয়ের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি আগের বিয়ে ভেঙে যায় রশ্মিকার। এই ছবি করতে গিয়ে বিজয়কে প্রথম বার চুম্বন করেন রশ্মিকা। তবে সেই চুম্বন খুব সুখকর ছিল না, বরং অস্বস্তির। এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, ‘‘খুব অস্বস্তি হচ্ছিল ইউনিটের ২০০ জন লোকের সামনে এমন একটা দৃশ্য করতে। আমি আর বিজয় খুবই অস্বস্তিতেও ছিলাম। যদিও পুরোটাই খুব পেশাদার ভঙ্গিতে হয়েছিল।’’

প্রায় পাঁচ বছর প্রেমপর্বের পরে অবশেষে ছাঁদনাতলায় বিজয়-রশ্মিকা। ২৬ তারিখে বিয়ে, তার পর ৪ মার্চ প্রীতিভোজের আয়োজন করেছেন তারকাযুগল।

Rashmika Mandanna Vijay Deverakonda celebrity wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy