Advertisement
E-Paper

উদয়পুরে বিয়ের প্রস্তুতি শুরু! হবু পুত্রবধূ রশ্মিকার জন্য কোন শর্ত রেখেছেন বিজয়ের মা?

বিয়ের আগে বিজয়ের সঙ্গে পাঁচ বছর একত্রবাস করেছেন রশ্মিকা। হবু পুত্রবধূর কাছে দু’টিমাত্র শর্ত রাখেন বিজয়ের মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫
(বাঁ দিকে) রশ্মিকা মন্দানা, (ডান দিকে) বিজয় দেবরকোন্ডা।

(বাঁ দিকে) রশ্মিকা মন্দানা, (ডান দিকে) বিজয় দেবরকোন্ডা। ছবি: সংগৃহীত।

সোমবারই উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিবাহ- পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বলেই খবর। তারকাযুগলের সমাজমাধ্যমের পাতায়, কখনও পুলের ধারে সারি সারি গ্লাসের ছবি, কখনও নৈশভোজের আলোআঁধারি ছবি। বিজয়ের সঙ্গে বিয়ের আগে পাঁচ বছর একত্রবাস করেছেন রশ্মিকা। হবু পুত্রবধূর কাছে দুটি মাত্র শর্ত রাখেন বিজয়ের মা-বাবা। কী সেগুলি?

সালটা ২০১৮। বিজয়-রশ্মিকা জুটির প্রথম ছবি ‘গীত গোবিন্দম’ সদ্য সাড়া ফেলেছে বক্সঅফিসে। সেই সময়ে এক সাক্ষাৎকারে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাকে জিজ্ঞাসা করা হয়, পুত্রবধূর মধ্যে কোন কোন গুণ তিনি চান। তখন বিজয়ের মা বলেছিলেন, ‘‘আমি চাই আমার পুত্রবধূ আমার ছেলের খেয়াল রাখবে। নিঃশর্ত ভালবাসায় ভরিয়ে রাখবে আমার ছেলেকে। আর সেই সঙ্গে পাত্রী দক্ষিণ ভারতীয় হলে বেশি ভাল হয়। এটুকুই।’’সে-ই শর্তও তো পূরণ হয়েছে। রশ্মিকা কর্নাটকের মেয়ে।

অনুরাগীদের মতে, বিজয়ের মায়ের মনের ইচ্ছা পূরণ হয়েছে কারণ পাত্রী দক্ষিণ ভারতীয়। রশ্মিকা ও বিজয়ের বিয়েতে সব কিছুই হবে দক্ষিণ ভারতীয় কায়দায়। অতিথিদের অভ্যর্থনা জানানো হবে নারকেলের জল দিয়ে। সেটা দিয়েই শুদ্ধিকরণ হবে। খাবারের মেনুর প্রতিটি পদই দক্ষিণ ভারতীয় এবং কলাপাতায় খাবার পরিবেশন করা হবে বলে খবর। অনুরাগীরা অবশ্য তারকাযুগলের বিয়ের পরে একসঙ্গে ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।

Rashmika Mandanna Vijay Deverakonda Bollywood Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy