Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রী হওয়ার পরে নন্দীগ্রামে প্রথম বৈঠক শুভেন্দুর, কী কী বিষয়ে আলোচনা হল

বিভিন্ন মহল সূত্রে জানা গিয়েছে, এ দিন সেখানে বৈঠকও করেন শুভেন্দু। দু’টি পর্যায়ে আলোচনার বিষয় ছিল, সাংগঠনিক কাজ ও পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০২:৫০
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। — নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরে শনিবার প্রথম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী, বেশ কয়েক জন বিধায়ক ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক। মুখ্যমন্ত্রী এ দিন পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা নিয়ে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেন।

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া দলীয় কার্যালয়ে পৌঁছোন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সৌমেন্দু ও পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপির প্রতীকে জয়ী বেশ কয়েক জন বিধায়ক। পরে সে খানে আসেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক।

বিভিন্ন মহল সূত্রে জানা গিয়েছে, এ দিন সেখানে বৈঠকও করেন শুভেন্দু। দু’টি পর্যায়ে আলোচনার বিষয় ছিল, সাংগঠনিক কাজ ও পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা। পাশাপাশি, নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গেও প্রাথমিক আলোচনা হয়। দল সূত্রে খবর, এ দিন শুভেন্দুকে সংবর্ধনাও জানানো হয়। বৈঠক শেষে রাত ১০ টা ২২ মিনিট নাগাদ দলীয় কার্যালয় থেকে তিনি কাঁথির উদ্দেশে রওনা দেন।

Nandigram BJP Re Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy