স্কোরবোর্ডে ২৫০-র কাছাকাছি রান তুলেও তৈরি হয়েছিল চাপের মুহূর্ত। গুজরাতের কাছে হেরেও যেতে পারত কলকাতা। সেখান থেকে ২৯ রানে জয় আসায় খুশি কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে এখনই বাড়তি উচ্ছ্বাস দেখাতে নারাজ। আরও দু’টি মরণ-বাঁচন ম্যাচ বাকি। তাই একটি ম্যাচ ধরে এগোতে চান। এ দিকে, সুনীল নারাইন জানিয়েছেন, কেকেআরের হয়ে আরও অনেক ম্যাচ খেলাই লক্ষ্য তাঁর।
রাহানে বলেছেন, “খুব ভাল ম্যাচ হয়েছে। সত্যি এই দুই পয়েন্টে খুব খুশি। অ্যালেন, অঙ্গকৃশ এবং গ্রিনের ব্যাটিং দেখে খুব ভাল লেগেছে। জয়ের জন্য প্রত্যেকের কৃতিত্ব প্রাপ্য। কারণ প্রত্যেকেই খুব ভাল প্রস্তুতি নেয়।” কেকেআর অধিনায়ককে মনে করিয়ে দেওয়া হয় প্লে-অফের দৌড়ের কথা। তিনি বলেন, “আমরা একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।”
গুজরাতের বোলারদের যে ভাবে শাসন করেছেন কেকেআরের ব্যাটারেরা, তা মুগ্ধ করেছে রাহানেকে। বলেছেন, “প্রত্যেকের মানসিকতা তুঙ্গে ছিল। ভুলে যাবেন না ওদের বোলিং কতটা ভাল। সেখানে আমাদের ব্যাটারেরা মাঠে নেমে শাসন করেছে। আসলে নিজেদের দক্ষতায় ভরসা রাখলে এমন খেলাই দেখা যায়।”
১৯তম ওভারে মাত্র ৫ রান দেন সৌরভ দুবে, যা ম্যাচ ঘুরিয়ে দেয় কেকেআরের দিকে। তাঁকে নিয়ে রাহানের মন্তব্য, “সকলেই জানে ওরা ঘরোয়া ক্রিকেটে কতটা ভাল খেলেছে। সৌরভ তো বিদর্ভ লিগেও খুব ভাল বল করেছে। এই দলের আসার পর কোচেরা বুঝতে পেরেছিল ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে।”
শেষে নারাইনের প্রশংসা করে যান রাহানে। বলেন, “দলে নারাইনের মতো বোলার থাকলে আমার কাজ সহজ হয়ে যায়। আজ বরুণের কিছুটা সমস্যা হয়েছে ঠিকই। তবে জয়ের কৃতিত্ব ওকেও দেব। ফোলা পা নিয়েও খেলেছে।”
আরও পড়ুন:
এ দিন কেকেআরের হয়ে ২০০তম ম্যাচ খেলেন নারাইন। ব্যাটারদের ছাপিয়ে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয় তাঁর হাতেই। তিনি বলেন, “কঠোর পরিশ্রমের কারণেই সাফল্য পাচ্ছি। বাকিরাও খুব ভাল প্রস্তুতি নিয়েছে। আশা করি বাকি প্রতিযোগিতাতেও এই ছন্দ ধরে রাখতে পারব।”
২০০তম ম্যাচ খেলে বাড়তি উচ্ছ্বাসে ভাসতে নারাজ ক্যারিবীয় বোলার। তাঁর কথায়, “ঈশ্বর আমাকে সেই প্রতিভা এবং ফিটনেস দিয়েছেন বলেই ২০০টা ম্যাচ খেলতে পেরেছি। আশা করি আরও অনেক ম্যাচ খেলতে পারব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী