Advertisement
E-Paper

‘রোগা বলে মা বুঝে যান, আমি অন্তঃসত্ত্বা’, বিয়ের আগে সন্তান আসে রেমো ও তাঁর স্ত্রীর কোলে?

খুব অল্প বয়সে প্রেমিক রেমোর সঙ্গে একত্রবাস শুরু করেছিলেন লিজ়েল। বেশ কিছু দিন একসঙ্গে থাকার পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১০:১০
গোপনে বিয়ে করেছিলেন রেমো ও লিজ়েল?

গোপনে বিয়ে করেছিলেন রেমো ও লিজ়েল? ছবি: সংগৃহীত।

২৫ বছরের দাম্পত্য কোরিয়োগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজ়া ও লিজ়েল রেমো ডিসুজ়ার। সুখে সংসার করছেন তাঁরা। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিজ়েল। এমনকি, সন্তানের জন্ম দিয়েছিলেন বিয়ের আগেই। কিন্তু নিজের মায়ের কাছে অন্য কথা বলেছিলেন লি়জ়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটা খোলাখুলি বললেন রেমো ও তাঁর স্ত্রী।

খুব অল্প বয়সে প্রেমিক রেমোর সঙ্গে একত্রবাস শুরু করেছিলেন লিজ়েল। বেশ কিছু দিন একসঙ্গে থাকার পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। তখন লিজ়েলের বয়স মাত্র ২০। সেই সময়ে রোগা ছিলেন বলে, মা-বাবা সহজেই বুঝে গিয়েছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। লিজ়েলের কথায়, “এক দিন মা-বাবা এলেন। আমি খুব রোগা ছিলাম। তাই দেখে সহজেই বুঝে গিয়েছিলেন, আমি অন্তঃসত্ত্বা।” সেই দিন রেমোর বাবাও উপস্থিত ছিলেন। সকলেই হতভম্ভ হয়ে যান।

পরিস্থিতি সামাল দিতে লিজ়েল তাঁর মা-বাবাকে বলেছিলেন, ‘‘বুঝতে পারিনি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছি।’’ বলেছিলেন, ‘‘আমরা গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেছি। কিন্তু বাস্তবে আমরা সেটা করিনি। পরে অবশ্য মা সেটা বুঝতে পেরে যান।”

আনুষ্ঠানিক বা আইনি বিয়ের আগেই এক পুত্রসন্তানের জন্ম দেন লিজ়েল। তখন রেমো ও লিজ়েলকে তাঁদের বাবা-মায়েরা বলেছিলেন, “মন্দিরে বিয়ে করলেই চলবে না। গির্জায় গিয়ে নিয়ম মেনে বিয়ে করতে হবে।” অবশেষে তাঁরা গির্জায় বিয়ে করেন।

১৯৯৯ সালে বিয়ে করেছিলেন রেমো ও লিজ়েল। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে— ধ্রুব ও গ্যাব্রিয়েল।

Remo D'Souza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy