Advertisement
E-Paper

Rhea Chakraborty: মুক্তি পেতে চলেছে ‘চেহরে’, রিয়ার পাশে দাঁড়ালেন সহ-অভিনেত্রী

সুশান্তের আত্মহত্যার পর রিয়া চক্রবর্তীর ভোগান্তি চলেছিল বছরভর। এই হেনস্থার পরে তাঁকে সমবেদনা জানিয়ে তাঁর পাশে দাঁড়ালেন ক্রিস্টিল ডি' সুজা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৮:৪৫
রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী।

২০২০-তে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী এখন পরিচিত নাম। সুশান্তের প্রেমিকা হিসেবে তাঁকে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা কার্যত নজিরবিহীন। একেই এক ঘনিষ্ঠ মানুষের আকস্মিক মৃত্যুর ধাক্কা, তার উপর মাদক-মামলা সহ একাধিক অভিযোগের দায়ে কিছু দিনের জেল বাস পর্যন্ত করতে হয়েছিল তাঁকে। এই ঘটনা পরম্পরার পর সম্প্রতি অভিনেত্রী ক্রিস্টাল ডি'সুজা তাঁর পাশে দাঁড়ালেন।

ক্রিস্টালের সঙ্গে রিয়া তাঁর আগামী ছবি ‘চেহরে’-তে অভিনয় করেছেন। রিয়ার সততার উচ্চকিত প্রশংসা করেছেন তিনি। একটি সংবাদসংস্থার সাথে কথা বলার সময়ে তিনি বলেছেন, ‘‘ওর জায়গায় অন্য কেউ থাকলে আমি জানি না সে কী ভাবে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেত।’’ ক্রিস্টালের দাবি, এই পরিস্থিতিতে রিয়ার পরিবারও ভেঙে পড়তে পারত।

ক্রিস্টাল রিয়ার ধৈর্য, সহিষ্ণুতা ও মানসিক শক্তির প্রশংসা করার সময় একই সঙ্গে অন্যান্য মহিলাদের নিরন্তর লড়াই ও সংগ্রামেরও তারিফ করেছেন। তাঁর আফসোস যে, তিনি রিয়ার লড়াইয়ে আরও বেশি সমর্থন দিতে পারলেন না।

Rhea Chakraborty Krystle D'Souza Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy