Advertisement
E-Paper

Rimjhim Mitra: ‘অনেক বন্ধুই তৃণমূলে গিয়েছেন, আমাকেও ভাবতে হবে’, বললেন বিজেপি সদস্য রিমঝিম

২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। টানা দু’বছর দলের সঙ্গে থেকেছেন। গিয়েছেন নানা প্রচারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৯:৫৫
রিমঝিম মিত্র।

রিমঝিম মিত্র।

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র চার মাসের মাথায় রিমঝিম মিত্রের গলায় অন্য সুর।বিজেপি-তে থাকতে চাইছেন না তিনি। তাঁর অভিযোগ, দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না তিনি। দলের নানা কর্মসূচীর খবর পেলেও নাকি তাঁকে সেখানে ডাকা হয়নি। সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যেখানে যোগ্য সম্মান পাব, সেখানে রাজনীতি করতে চাই।’’

২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। টানা দু’বছর দলের সঙ্গে থেকেছেন। গিয়েছেন নানা প্রচারে। এমনকি অনেক সময় রাজনৈতিক কারণে সহকর্মীদের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছেন তিনি। চলতি বছরেও বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-তে যোগ দিয়েছিলেন এক ঝাঁক তারকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। টলিউডের প্রথম সারির তারকা হয়েও নির্বাচনে জিততে পারেননি তাঁরা। আপাতত প্রত্যেকেই রাজনীতি থেকে দূরে।

কিছু দিন আগেই অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় এবং রূপা ভট্টাচার্য দল ছেড়েছেন। রিমঝিম মনে করছেন, দলের সদস্যদের যথাযথ গুরুত্ব না দেওয়ায় একে একে দল ছাড়ছেন অনেকে। রিমঝিমের কথায়, “সম্মান না পাওয়ায় অনেকেই বিজেপি ছেড়ে যাচ্ছেন। গুরুত্ব কম দেওয়ার ফল কী, তা আমরা দেখতেই পাচ্ছি।” দিন কয়েক আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ফেসবুক লাইভে এসেছিলেন রিমঝিম। সঙ্গে ছিলেন আরও অনেক টেলি তারকা। কিন্তু দু’জনকে একসঙ্গে লাইভে দেখে রিমঝিমের তৃণমূলে যোগ দেওয়ার গুঞ্জন বেড়েছে টলিপাড়ায়। তিনিও বলেছেন, “বন্ধুরা তৃণমূলে চলে গিয়েছেন, আমাকেও ভাবতে হবে।” তা হলে কি গেরুয়া শিবির থেকে তৃণমূলে যাবেন রিমঝিম? উত্তর খুঁজছেন সকলেই।

Rimjhim Mitra Actress BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy