Advertisement
E-Paper

Rituparna Sengupta: জল ঘিরেছে ঋতুপর্ণার লেক গার্ডেন্সের বাড়ি, তাঁর মনখারাপ

‘‘আপনি কি মনে করেন এমন‌ই চলবে?’’ প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা জানিয়েছেন তিনি আশাবাদী। ‘‘এ বার লেক গার্ডেন্সে জল জমার সমস্যাও দূর হোক।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৭
জল জমার কারণে অফিস এবং গাড়ির ক্ষতি হয়েছে , জানালেন ঋতুপর্ণা।

জল জমার কারণে অফিস এবং গাড়ির ক্ষতি হয়েছে , জানালেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা সেনগুপ্তর শ্বশুরবাড়ি লেক গার্ডেন্সে। জলে ঘেরা বাড়ির ছবি পাঠিয়ে আনন্দবাজার অনলাইনকে ঋতুপর্ণা জানিয়েছেন তাঁর উদ্বেগ ও মনখারাপের কথা।

জলে ডোবা শহরে অনেক নাগরিকই বিপন্ন হন ফি-বছর। কলকাতার কিছু কিছু অংশ প্রতি বার‌ই জমা জলের সমস্যায় পড়ে। লেক গার্ডেন্স তেমন‌ই একটি জায়গা।

ঋতুপর্ণা বললেন, ‘‘বিয়ের পর থেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি আমি। বৃষ্টি এত ভালবাসি, কিন্তু একটু বেশি বৃষ্টি হলেই জমা জলের জন্য মনখারাপ হত। এখন ওই বাড়িতে অসুস্থ শাশুড়ি থাকেন। কলকাতার বাইরে বেশি সময় থাকি। তাঁর জন্য চিন্তা হয় খুব। কিন্তু কী করব, বুঝতে পারি না।’’

জলে ঘেরা বাড়ি নিয়ে চিন্তিত ঋতুপর্ণা।

জলে ঘেরা বাড়ি নিয়ে চিন্তিত ঋতুপর্ণা।

এ বছর অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে। ফলে জল জমেছে কলকাতার অনেক বেশি অংশে। ঋতুপর্ণা জানালেন, ‘‘আমার অফিসের ক্ষতি হয়েছে। খারাপ হয়েছে গাড়ি।’’
তাঁর আক্ষেপ, ‘‘কোন‌ও প্রতিকার হচ্ছে না এত দিনেও। কিছু কাজ হলেও তা তেমন ফলপ্রসূ হয়নি। আমাদের বাড়ি প্রতি বর্ষায় জমা জলে ক্ষয়ে যাচ্ছে। ওখানে ভাল ও বড় কিছু করার পরিকল্পনা থাকলেও করা যাচ্ছে না জলের জন্যই।’’

‘‘আপনি কি মনে করেন এমন‌ই চলবে?’’ প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা জানিয়েছেন তিনি আশাবাদী। ‘‘এত কাজ হচ্ছে। এবার লেক গার্ডেন্সে জল জমার সমস্যাও দূর হোক।’’

Rituparna Sengupta water logging Tollywood kolkata rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy