Advertisement
E-Paper

Sriram Raghavan: শ্রীরাম রাঘবনের কাছে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করতেই নাকি চাওয়া হয় অভিনেত্রীর নগ্ন ছবি!

প্রোফাইলটি বলিউডের প্রথম সারির পরিচালক শ্রীরাম রাঘবনের। তাতেই বিজ্ঞপ্তি দেখেই ইনবক্সে যোগাযোগ করেছিলেন টলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়ার চেনামুখ রোহিণী চট্টোপাধ্যায়। বলেন, ‘‘যথেষ্ট আগ্রহ নিয়ে যোগাযোগ করি। কিন্তু শুরুতেই শরীর নিয়ে প্রশ্ন! একটু হোঁচট খাই।’’ 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০২২ ১৭:০৩
শ্রীরাম রাঘবনই কি নগ্ন ছবি চান রোহিণীর?

শ্রীরাম রাঘবনই কি নগ্ন ছবি চান রোহিণীর?

ফেসবুকে জ্বলজ্বল করছে প্রোফাইল। সেখানে বলিউডের তাবড় তারকাদের নাম। প্রোফাইল যে ভুয়ো, বোঝারই উপায় নেই। সেখানে দিন দুই ধরে একটি বিজ্ঞপ্তি, নতুন ছবির জন্য নায়িকার প্রয়োজন। প্রোফাইলটি বলিউডের প্রথম সারির পরিচালক শ্রীরাম রাঘবনের। যিনি নাকি এই মুহূর্তে ক্যাটরিনা কইফকে পরিচালনা করছেন। এই বিজ্ঞপ্তি দেখেই ইনবক্সে যোগাযোগ করেছিলেন টলিউড এবং দক্ষিণী বিনোদন দুনিয়ার চেনামুখ রোহিণী চট্টোপাধ্যায়। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইন’-এ। সিরিজে তিনি পরিচালক-অভিনেতার মেয়ে। সেই সূত্রে বলিউডের পরিচালকের কাছে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করতেই বর্ষীয়াণ পরিচালক তাঁর শরীরের মাপজোক জানতে চান। তার পর?

বাকিটা রোহিণী নিজের মুখে জানালেন আনন্দবাজার অনলাইনকে। বললেন, ‘‘বিজ্ঞপ্তিটি দেখে আমার এক বন্ধু ট্যাগ করে আমায়। আমিও যথেষ্ট আগ্রহ নিয়ে যোগাযোগ করি। কিন্তু শুরুতেই শরীর নিয়ে প্রশ্ন! একটু হোঁচট খাই।’’ দ্বিধা নিয়েই নিজের শরীরের মাপ সংখ্যায় লিখে জানান অভিনেত্রী। তার পরেই ফেসবুকের শ্রীরাম রাঘবনকে উদ্দেশ্য করে কটাক্ষও করেন, ‘‘ভেবেছিলাম, আমার কাজের প্রতি আপনি আগ্রহী হবেন। আপনি তো কথাই শুরু করলেন আমার শরীর নিয়ে!’’

প্রত্যুত্তরে পরিচালকের যুক্তি, মুম্বইয়ে এ ভাবে পরিচালক আর নায়িকার মধ্যে কথাবার্তা হয়। রোহিণীর অস্বস্তি হলে কাজ নাও করতে পারেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রীর সপাট জবাব, তিনি ইচ্ছুক নন। এটা জানার পরেই নাকি পরিচালক ব্লক করে দেন তাঁকে। এবং রোহিণীও বুঝে যান, পুরোটাই ভুয়ো। এর পরেই তিনি খোঁজখবর নিতে থাকেন। জানতে পারেন, এই ভুয়ো প্রোফাইলটি নাকি দীর্ঘ দিনের। বলিউডের শ্রীরাম রাঘবন স্বয়ং নাকি নিজের প্রোফাইল থেকে এই প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন একাধিক বার। কোনও সুরাহা হয়নি। একা রোহিণী নন, মুম্বইয়ের অর্পিতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক অভিনেত্রী নাকি যৌন হেনস্থার শিকার হয়েছেন। তাঁদের নগ্ন ছবি পাঠানোর প্রস্তাবও নাকি এসেছে ওই ভুয়ো প্রোফাইল থেকে।

বলিউডে যৌন হেনস্থার ঘটনা নতুন নয়। এটিও সে রকম নয় তো? হয়তো আসল পরিচালকই এ কথা বলেছেন। রোহিণীর যুক্তি, ‘‘কোনও জনপ্রিয় পরিচালক প্রথমেই এ ভাবে নিজের লালসা প্রকাশ্যে আনেন না। এটি কখনওই প্রকৃত শ্রীরাম রাঘবন হতে পারে না।“

Film Director Bengali Actress nude picture
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy