Advertisement
E-Paper

প্রথম ভারতীয় ‘মিস্টার ওয়ার্ল্ড’ রোহিত খন্ডেলওয়াল

আজ পর্যন্ত ভারতের ৫ জন সুন্দরী মিস ওয়ার্ল্ড হয়েছেন। ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন অদিতি গোভিত্রিকর। শুধু অধরা ছিল মিস্টার ওয়ার্ল্ডের খেতাব। এ বার সেই পালকও জুড়ে গেল ভারতের মুকুটে। ১৯ জুলাই সাউথপোর্টের দ্য প্রমেনেডের ফ্লোরাল হলে প্রথম ভারতীয় হিসেবে মিস্টার ওয়ার্ল্ড হলেন রোহিত খান্ডেলওয়াল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ১৩:৪২

আজ পর্যন্ত ভারতের ৫ জন সুন্দরী মিস ওয়ার্ল্ড হয়েছেন। ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন অদিতি গোভিত্রিকর। শুধু অধরা ছিল মিস্টার ওয়ার্ল্ডের খেতাব। এ বার সেই পালকও জুড়ে গেল ভারতের মুকুটে। ১৯ জুলাই সাউথপোর্টের দ্য প্রমেনেডের ফ্লোরাল হলে প্রথম ভারতীয় হিসেবে মিস্টার ওয়ার্ল্ড হলেন রোহিত খান্ডেলওয়াল। বিভিন্ন দেশের মোট ৪৭ জন প্রতিযোগীকে পিছনে ফেলে এই খেতাব জেতেন রোহিত। প্রথম রানার আপ হয়েছেন মিস্টার পুয়ের্তো রিকো ও দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস্টার মেক্সিকো।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রোহিতের স্যুট ডিজাইন করেছিলেন কুতুর ডিজাইনার নিবেদিতা সাবু। বিজয়ী হিসেবে রোহিত জিতেছেন ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লক্ষ টাকা) অর্থ পুরস্কার। প্রতিযোগিতায় মিস্টার মাল্টিমিডিয়ার সাব কনটেস্টও জেতেন রোহিত। অংশ নিয়েছিলেন মিস্টার ওয়ার্ল্ড ট্যালেন্ট, মবস্টার পিপল’স চয়েস অ্যাওয়ার্ড, মিস্টার ওয়ার্ল্ড স্পোর্টস ইভেন্ট সাব কনটেস্টে অংশ নেন রোহিত। এক্সট্রিম চ্যালেঞ্জ জেতেন মিস্টার স্কটল্যান্ড, স্পোর্টস চ্যালেঞ্জ জেতেন মিস্টার ইংল্যান্ড, স্টাইল অ্যান্ড ফ্যাশন আইকন জেতেন মিস্টার চায়না ও ট্যালেন্ট চ্যালেঞ্জ জেতেন মিস্টার পোল্যান্ড।

জয়ের পর উচ্ছ্বসিত রোহিত বলেন, ‘‘এখনও বিশ্বাস করতে পারছি না আমি মিস্টার ওয়ার্ল্ড জিতেছি। প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জেতা দারুণ অনুভূতি। স্বপ্ন সত্যি হল। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য মিস ইন্ডিয়া অর্গানাইজেশনের কাছে আমি সত্যিই গর্বিত। আমার পরিবার ও বন্ধুরা সব সময় আমার পাশে থেকেছে। ওদের শুভ কামনা ছাড়া কখনই এই জয় সম্ভব হত না।’’

২০১৫ সালে প্রভোগ পার্সোনাল কেয়ার মিস্টার ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জেতার পর আন্তর্জাতিক মঞ্চের জন্য তাঁকে তৈরি করেন সবিরা মার্চেন্ট, সুপ্রীত বেদী, যমুনা পাই, সন্দেশ মায়েকর, বডিহলিকস, ক্রোমাকি, অমিত খন্না, স্বরূপ মেদারা, রুকসানা এইজার মতো আন্তর্জাতিক পর্যায়ের ট্রেনাররা। ফিটনেস বাড়াতে ফুটবল ও সার্কিট ট্রেনিংও দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন: যৌন কেলেঙ্কারির অন্ধকার অধ্যায় কাটিয়ে ফের আলোর পথে শ্বেতা

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy