Advertisement
E-Paper

Bachpan ka Pyaar: দুর্ঘটনায় আহত হওয়ার পরে সুস্থ ‘বচপন কা পেয়ার’-এর সহদেব, ধন্যবাদ জানাল চিকিৎসকদের

‘বচপন কা পেয়ার’ গানটি নেটমাধ্যমে চার দিকে ছড়িয়ে পড়ার পরে বলি গায়ক এবং সুরকার বাদশা এই খুদেকে নিয়ে গানটি নতুন করে তৈরি করেছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:২২
‘বচপন কা পেয়ার’-এর সহদেব

‘বচপন কা পেয়ার’-এর সহদেব

বাবার সঙ্গে মোটরবাইকে যাওয়ার সময়ে পড়ে যায় ‘বচপন কা পেয়ার’-এর সহদেব দির্দো। গত ডিসেম্বর মাস থেকে জগদলপুরের মেডিক্যাল কলেজে চিকিৎসা চলে তার৷ মাথায় গুরুতর আঘাত পেয়েছিল সহদেব। সম্প্রতি সুস্থ হয়ে উঠেছে সে। এ বার নেটমাধ্যমে ভিডিয়ো করে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাল সহদেব।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, করজোড়ে সহদেব বলছে, ‘‘আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার সুস্বাস্থ্যের প্রার্থনা করার জন্য। আমাকে যে চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা সুস্থ করে তুলেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ আমি।’’

‘বচপন কা পেয়ার’ গানটি নেটমাধ্যমে চার দিকে ছড়িয়ে পড়ার পরে বলি গায়ক এবং সুরকার বাদশা এই খুদেকে নিয়ে গানটি নতুন করে তৈরি করেছিলেন। বাদশার হাত ধরে সহদেব জনপ্রিয়তা পায়। দুর্ঘটনার পরে বাদশা টুইট করে জানিয়েছিলেন, সহদেবের সব রকম প্রয়োজনে তিনি আছেন। তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগে রয়েছেন তিনি।

সহদেবের এই ভিডিয়োর মন্তব্য বাক্সেও বাদশা দু’টি চিহ্ন দিয়ে প্রার্থনা করেছেন, সে যেন সুস্থ থাকে।

Bachpan Ka Pyar badshah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy