Advertisement
E-Paper

হাসপাতাল থেকে সদ্য ছাড়া পেয়েছেন সইফ, স্বামী বাড়ি ফিরতেই সুখবর শোনালেন করিনা

সপ্তাহের শুরুতে অযোধ্যা যখন সরগরম রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে, তখন অস্ত্রোপচারের জন্য মুম্বইয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলিউড অভিনেতা সইফ আলি খানকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৯:৩৮
Saif Ali Khan and Kareena Kapoor Khan.

সইফ আলি খান ও করিনা কপূর খান। ছবি: সংগৃহীত।

সপ্তাহের শুরু হয়েছে অযোধ্যায় ‘মহোৎসব’ উদ্‌যাপনের মাধ্যমে। রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানের সাক্ষী থাকতে অযোধ্যায় ভিড় জমিয়েছিলেন একাধিক বলিউড তারকা। তাঁদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আলিয়া ভট্ট, রণবীর কপূর, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফ, আয়ুষ্মান খুরানার মতো তারকারা। সেই দিনই মুম্বইয়ে সকাল সকাল হাসপাতালে ছুটতে হয়েছিল বলিউডের আরও এক তারকাকে। তিনি সইফ আলি খান। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন অভিনেতা। তবে এক দিনের মাথাতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সইফ। সইফ বাড়ি ফিরতেই সুখবর ঘোষণা করলেন তিনি ও করিনা। কী সেই সুখবর?

দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে ভরা সংসার করিনা ও সইফের। পরিবারকে নিয়ে সদ্য ছুটি কাটিয়ে ফিরেছেন সইফ। সময়ে সময়ে চিত্রগ্রাহীদের ক্যামেরাতেও ধরা পড়েন বলিউডের নবাব পরিবার। তবে এ বার নাকি ক্যামেরার সামনে ফের জুটি হিসাবে ধরা দিতে চলেছেন করিনা ও সইফ। এর আগে ‘টশন’, ‘কুরবান’, ‘এজেন্ট বিনোদ’ ছবিতে জুটি হিসাবে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন করিনা ও সইফ। তবে সেই ছবিতে জুটি বাঁধেননি তাঁরা। তবে করিনা ও সইফ জুটির কোনও ছবিই বক্স অফিসে তেমন ভাবে দাগ কাটতে পারেনি। সেই কারণেই এত বছর ধরে ক্যামেরার সামনে জুটি বাঁধা নিয়ে তেমন আগ্রহ প্রকাশ করেননি করিনা বা সইফ কেউই। তবে এ বার নাকি এক যুগের সেই উপবাস ভাঙতে চলেছে। করিনার কথায়, ‘‘এত দিন আমরা তেমন ভাবে সুযোগ পাইনি যে একসঙ্গে কাজ করব। সইফ বার বার বলত, যে আমাদের জুটি দর্শক ক্যামেরার সামনে হয়তো পছন্দ করেন না। তবে এত দিনে আমাদের দু’জনেরই একটা চিত্রনাট্য পছন্দ হয়েছে। দেখা যাক...!’’

হাঁটুতে গুরুতর চোট পেয়ে সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সইফ। কোকিলাবেন হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। সোমবার অস্ত্রোপচারের পর মঙ্গলবারই বাড়ি ফিরে এসেছেন অভিনেতা।

Saif Ali Khan Kareena Kapoor Khan Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy