Advertisement
E-Paper

Saif Ali Khan: করিনার সঙ্গে একত্রবাস করতে চেয়েছিলেন সইফ, কী বলেছিলেন ববিতা?

বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। কিন্তু জানেন কি বিয়ের আগে করিনার সঙ্গে একত্রবাসে থাকতে চেয়েছিলেন সইফ?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩১
করিনা কপূর খান এবং সইফ আলি খান।

করিনা কপূর খান এবং সইফ আলি খান।

দাম্পত্য জীবনের এক দশক পার করতে চললেন সইফ আলি খান এবং করিনা কপূর খান। ২০০৮ সালে যশরাজ ফিল্মসের ছবিতে অভিনয় করার সময় থেকে একে অপরের কাছে এসেছিলেন তাঁরা। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। কিন্তু জানেন কি বিয়ের আগে করিনার সঙ্গে একত্রবাসে থাকতে চেয়েছিলেন সইফ? তার জন্য করিনার মা ববিতা কপূরের থেকে অনুমতিও চেয়েছিলেন শর্মিলা-পুত্র।

করিনার মাকে সইফ বলেছিলেন, “আমি সারা জীবন করিনার সঙ্গে কাটাতে চাই। আমরা একসঙ্গে থাকতে চাই।” মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে করিনা নিজেই জানিয়েছিলেন এই কথা। সইফকে মেয়ের জীবন সঙ্গী হিসেবে পছন্দ হয়েছিল ববিতার। সইফের এই প্রস্তাবেও তাই এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি। ‘সইফিনা’-র বিয়েও সময়ও একই ভাবে সম্মতি দিয়েছিলেন ববিতা।

মঙ্গলবার ৪১-এ পা দিলেন করিনা। আপাতত স্বামী সইফ এবং দুই পুত্রের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন তিনি।

saif ali khan Kareena Kapoor Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy