রক্তাক্ত পহেলগাঁও। গত মঙ্গলবার দুপুরে নয়নাভিরাম নৈসর্গিক শোভার মাঝেই ধেয়ে আসে গুলি। বৈসরন উপত্যকা লাল হয়ে ওঠে নিরীহ পর্যটকদের রক্তে। তবে দূর থেকে গুলিবর্ষণ নয়। রীতিমতো হিসাব কষে ধর্মীয় পরিচয় জেনে, পুরুষ পর্যটকেদের হত্যা করা হয়েছে ।
এই ঘটনার পর থেকেই ফুঁসছে গোটা দেশ। কেউ চাইছেন বদলা, কেউ বলছেন প্রতিবেশী রাষ্ট্রকে দিকে হবে উচিত শিক্ষা। প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের তারকারাও। বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করায় ক্ষুব্ধ খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। তাঁর সাফ কথা, ‘‘মুসলিম হিসাবে আমি লজ্জিত।’’
আরও পড়ুন:
এই ঘটনার পর থেকেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। ‘ধর্মনিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলছেন। এই ঘটনার পর ক্ষুব্ধ সুরকার কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি করে বলেন, ‘‘ইসলাম হিংসাকে প্রশয় দেয় না। এটা ইসলামের শিক্ষা নয়। দেখলাম আমার হিন্দু ভাইদের তাঁদের ধর্মের পরিচিতির বিচারে খুন করা হচ্ছে, মুসলিম হয়ে আমি লজ্জিত। এই হিংসা কবে বন্ধ হবে? কাশ্মীর সত্যি নরকে পরিণত হয়েছে। জানি না নিজের ভিতরের ক্রোধকে কী ভাবে সংবরণ করব!’’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেলিম।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা