Advertisement
E-Paper

নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অভিনেতার! ৮০ ফুট উঁচু থেকে লাফিয়ে কী ঘটেছিল সলমন খানের সঙ্গে?

স্টান্টেও কখনও ‘বডি ডবল’ ব্যবহার করতেন না। সেই আত্মবিশ্বাস থেকেই শুটিং করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার মুখে পড়েন সলমন। এমনকি শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৭:৫৪
সলমন খান।

সলমন খান। ছবি: সংগৃহীত।

সলমন খান বলিউডের চিরযুবক। ষাট পেরিয়ে এখনও তাঁর সুঠাম দেহ রীতিমতো টেক্কা দেয় নতুন প্রজন্মের অভিনেতাদের। এই বয়সেও নিয়মিত শারীরচর্চা করেন। তরুণ বয়স থেকেই স্বাস্থ্য নিয়ে সচেতন তিনি। এমনকি স্টান্টেও কখনও ‘বডি ডবল’ ব্যবহার করতেন না। সেই আত্মবিশ্বাস থেকেই শুটিং করতে গিয়ে ভয়ঙ্কর ঘটনার মুখে পড়েন সলমন। এমনকি শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়!

নব্বইয়ের দশকে এক বার শুটিং করতে গিয়ে ৮০ ফুট উঁচু পাহাড় থেকে লাফ মারেন সলমন। সেই সময় পাথরে লেগে গুরুতর চোট পান মাথায়। কিন্তু, সেই চোটে দমে যাওয়ার পাত্র নন তিনি। ১৯৯১ সালে তিনি রবীনা টন্ডনের বিপরীতে ‘পত্থর কে ফুল’ ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে স্কেটিং করে মুম্বইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় সলমনকে। এমনকি বেশ কয়েক বছর আগেও দেশে-বিদেশে ফাঁকা রাস্তা পেলে স্কেটিং করতেন সলমন। প্রায় ৩৫ বছর আগে ওই সিনেমায় তাঁকে মুম্বইয়ের ‘মাউন্ট মেরি’ গীর্জা থেকে লাফাতে হয়। যদিও নীচে তাঁর সুরক্ষার জন্য গদি, শোলার বাক্স— সবকিছুর ব্যবস্থা ছিল। কিন্তু, তাতে শেষ রক্ষা হয়নি।

সলমনের কথায়, ‘‘আমাকে একটা টেকে শট দিতে বলা হয়েছিল। রাস্তায় ক্যামেরা রাখা। রাস্তায় থিকথিক করছে লোক। আমি হঠাৎ করে একটা লাফ দিলাম, একেবারে ক্যামেরা পেরিয়ে উল্টো দিকে গিয়ে পড়লাম। তখন প্রায় দেড় মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল আমার। পিঠে ব্যাপক চোট পাই।’’ অজ্ঞান হয়ে যান অভিনেতা। শেষমেশ জ্ঞান ফেরে এবং তার পর থেকে সলমন ছেলেমানুষের মতো কোনও স্টান্ট করেন না।

Salman Khan Bollywood Gossip Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy