Advertisement
E-Paper

হাতে সিগারেট নিয়ে ‘বিগ বস্’-এর সঞ্চালনা, সলমনের কাণ্ড দেখে সমালোচনার ঝড়

সিগারেট হাতে সঞ্চালনা করছেন সলমন খান! দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেই ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৫:৩১
Picture of Salman khan

‘বিগ বস্‌ ওটিটি’-র মঞ্চে সিগারেট হাতে সলমন ছবি : সংগৃহীত।

বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা এমনকি, ওয়েব সিরিজ় শুরুর আগে থাকে চেনা সতর্কীকরণ, ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’। সেখানেই একেবারে ব্যাতিক্রমী ঘটনা ঘটালেন সলমন খান। বিগ বস ওটিটির সপ্তাহ শেষের পর্বে সিগারেট হাতে সঞ্চালনা করলেন ভাইজান! দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই ছবি।

দিন কয়েক আগেই ‘বিগ বস্ ওটিটি’এর ঘরে আকাঙ্ক্ষা পুরী ও জাদ হাদিদের চুম্বন বিতর্কে দুই প্রতিযোগীকে ভালমন্দ শোনান। সেই নিয়ে একপ্রস্থ কথা কাটাকাটি হয় তাঁদের। এমনকি, দুই প্রতিযোগীকে ভারতীয় সংস্কার, পারিবারিক মূল্যবোধ নিয়ে নৈতিকতার পাঠ দেন। কিন্তু তার দিন কয়েকের মধ্যে অভিনেতার এ হেন আচরণে ক্ষুব্ধ নেটপাড়া। কেউ বলেছেন সলমন ‘‘একেবারে ভণ্ড’’, কেউ বলেছেন, ‘‘নৈতিকতা নিয়ে উনি জ্ঞান দেন কীভাবে?’’ কেউ লিখেছেন, ‘‘বিগ বসের ঘরে সংস্কার নিয়ে জ্ঞান দেন, এটা হাস্যকর।’’ আবার সলমনের পক্ষ নিয়ে বেশ কয়েকজন লেখেন, ‘‘যে হেতু এটা টেলিভিশন নয় ওটিটি, সেই কারণে এই ধরনের কোনও আইনি জটিলতা নেই।’’ এমনিতেই প্রকাশ্যে কোনও দিন ধূমপান করতে দেখা যায়নি সলমনকে, সেখানে শোয়ের মধ্যে এমন কাণ্ড কী করে ঘটালেন অভিনেতা সেই নিয়ে ধন্দে তাঁর অনুরাগীরা। যদিও এই বিষয়ে সলমনের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।

Bigg Boss Ott 2 Salman Khan OTT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy