Advertisement
E-Paper

Salman Khan: গ্রামে-মফসসলে পৌঁছে দিতে চান ছবি, এ বার প্রেক্ষাগৃহ খুলছেন সলমন

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সলমন জানিয়েছেন, খুব শীঘ্রই অনুরাগীদের জন্য প্রেক্ষাগৃহের দরজা খুলে দেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৯:২৬
সলমন খান।

সলমন খান।

যে কোনও একটি পরিচয়ে বাঁধা যায়না তাঁকে। তিনি অভিনেতা, প্রযোজক, সমাজকর্মী। আবার সময় পেলে ছবিও আঁকেন। তালিকায় এ বার নতুন সংযোজন। প্রেক্ষাগৃহ খুলতে চলেছেন ‘টাইগার’। নাম ‘সলমন টকিজ’।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সলমন খান জানিয়েছেন, খুব শীঘ্রই অনুরাগীদের জন্য খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। অতিমারির জন্য কাজে বাধা পড়েছিল। কিন্তু নিজের লক্ষ্যে এখনও অনড় ‘চুলবুল পাণ্ডে’। তাঁর কথায়, “কাজ এখনও চলছে। আমরা অনেকটাই পরিকল্পনা করে ফেলেছিলাম। কিন্তু অতিমারির জন্য কাজ থামিয়ে দিতে হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছি আমরা। সামনেই কোনও একটা সময়ে প্রেক্ষাগৃহ ঠিক খুলবে।”

তবে শহরের বুকে নয়, সলমনের প্রেক্ষাগৃহ পৌঁছে যাচ্ছে মফসসল এবং গ্রামে দর্শকদের কাছে। যেখানে মানুষ খুব সহজে বিনোদন পান না, সে সব জায়গায় চলচ্চিত্রকে নিয়ে যেতে চান তিনি। পরিকল্পনাকে আরও মজবুত করতে নানা প্রযোজক, ডিস্ট্রিবিউটর, এবং ছবির প্রদর্শনকারীদের সঙ্গেও দেখা করেছেন সলমন। মহারাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান তিনি।

salman khan Actor Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy