Advertisement
E-Paper

Samantha Prabhu: ‘পুষ্পা’-তে কয়েক মিনিটের আইটেম গান, কত পারিশ্রমিক পেয়েছেন সামান্থা?

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল, পর্দায় এই আইটেম গান ফুটিয়ে তুলতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ১৯:৪১
এই আইটেম গানের মাধ্যমে চর্চায় উঠে এসেছেন সামান্থা।

এই আইটেম গানের মাধ্যমে চর্চায় উঠে এসেছেন সামান্থা।

অল্লু অর্জুনের অভিনয় তো বটেই, ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে সামান্থা প্রভুর আইটেম গান নিয়েও কম মাতামাতি হয়নি। পর্দায় খোলামেলা অবতারে সহজেই তাক লাগিয়েছেন সামান্থা। কিন্তু জানেন কি, এই মিনিট তিনেকের আইটেম গানের জন্য কত টাকা পারিশ্রমিক চেয়েছিলেন তিনি?

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল, পর্দায় এই আইটেম গান ফুটিয়ে তুলতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। কিন্তু এখন শোনা যাচ্ছে, দেড় কোটিরও তিন গুণ বেশি টাকা দাবি করেছিলেন তিনি। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পেয়েছেন অভিনেত্রী।

দক্ষিণী ইন্ডাস্ট্রির এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, “ওই গানের জন্য সামান্থা প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছে। ও প্রথমে রাজি হচ্ছিল না। ছবির নায়ক অল্লু অর্জুন শেষমেশ ওকে রাজি করায়।”

Allu Arjun Samantha Prabhu Pushpa: The Rise
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy