Advertisement
E-Paper

Samantha Prabhu: ওকে ভয় পাইয়ো না! সামান্থার সঙ্গে ক্যামেরার মুখে পড়তেই অনুরোধ বলি-অভিনেতার

শুক্রবার রাতে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন দুই তারকা। বেরোতেই পাপারাৎজির ভিড়ের সামনে পড়েন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১২:৪৪
বলিউডে ফের কাজ করতে চলেছেন সামান্থা।

বলিউডে ফের কাজ করতে চলেছেন সামান্থা।

অভিনেতা হিসেবে তাঁকে কত নম্বর দেওয়া যায়, তা নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে সহকর্মী হিসেবে বরুণ ধবন ১০০-য় ১০০। অভিনেত্রী সামান্থা প্রভুর প্রতি তাঁর আচরণে মুগ্ধ হয়ে তেমনই বলছেন বলিউড-প্রেমীরা।

শুক্রবার রাতে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন দুই তারকা। যাবতীয় কথাবার্তা সারতেই যত ক্ষণ! বেরিয়ে পাপারাৎজির ভিড়ের সামনে পড়েন তাঁরা! সামান্থার নাম ধরে চলতে থাকে হাঁকডাক, ‘পোজ’ দেওয়ার আবদার। সামান্থাও তখন খানিক অপ্রস্তুত। এমন অবস্থায় এগিয়ে আসেন বরুণ ধবন। পাপারাৎজিদের অনুরোধ করেন, “ওকে ভয় পাইয়ে দিও না। ভয় কেন দেখাচ্ছ?’

এর পরেই তড়িঘড়ি পরিচালকের বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। সামান্থার কাঁধে হাত রেখে খুব সাবধানে তাঁকে ভিড় থেকে আগলে রাখেন বরুণ। গাড়িতে ওঠার সময় বরুণকে তাঁর সাহায্যের জন্য ধন্যবাদ জানান দক্ষিণী অভিনেত্রী। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ডেভিড-পুত্রের ভূয়সী প্রশংসা করেছেন অনুরাগীরা। তাঁদের কথায়, একজন ভাল সহকর্মীর থেকে এমন আচরণই কাম্য। কেউ কেউ আবার বলছেন, বরুণ নাকি আগাগোড়াই তাঁর সহকর্মীদের এ ভাবে আগলে রাখেন।

শোনা যাচ্ছে, একটি ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করবেন বরুণ এবং সামান্থা। নাম ‘সিটাডেল’। এই সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হবে বরুণের। পর্দায় দু’জনের রসায়ন চাক্ষুষ করতে মুখিয়ে অনুরাগীরা।

Samantha Prabhu varun dhawan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy