Advertisement
E-Paper

Suniel Shetty-Sanjay Dutt: ১২ বছর পরে একজোট সুনীল শেট্টি ও সঞ্জয় দত্ত, সঙ্গী নব্বই দশকের কমেডি

বেশ কিছু ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন সঞ্জয়-সুনীল। শেষ বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'নো প্রবলেম' ছবিতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৭:৩০
এক যুগ পরে একসঙ্গে সুনীল-সঞ্জয়

এক যুগ পরে একসঙ্গে সুনীল-সঞ্জয়

‘হেরাফেরি’র সুনীল শেট্টিকে মনে পড়ে? কিংবা ‘মুন্নাভাই’ সিরিজে সঞ্জয় দত্তকে? নায়ক হিসেবে খ্যাতির আলোয় থাকা দুই তারকা যে কমেডি অভিনয়েও তাক লাগিয়ে দিতে পারেন, তার প্রমাণ হাতেনাতে পেয়েছিল বলিউড। সেই দু'জনই এ বার জুটি বাঁধছেন পরিচালক সমীর কর্নিকের নতুন ছবিতে। যার পুরোটা জুড়েই ভরপুর কমেডির স্বাদ।

এর আগে ‘কাঁটে’ বা ‘শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-সহ বেশ কিছু ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন সঞ্জয়-সুনীল। শেষ বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘নো প্রবলেম’ ছবিতে।

অন্য দিকে, এর আগে তিন দেওল-কে এক ছবিতে এনে হইচই ফেলে দিয়েছিলেন সমীর। তাঁর ছবি ‘যমলা পাগলা দিওয়ানা’য় কাজ করেন ধর্মেন্দ্র এবং দুই পুত্র সানি এবং ববি দেওল। তিন জনের জমাটি অভিনয়ের হাত ধরে কমেডি ছবিটি বক্স অফিসে শোরগোল ফেলে দেয়।

এ বার সমীরের নতুন ছবিতে সঞ্জয়-সুনীল ছাড়াও থাকবেন এষা গুপ্ত, জায়েদ খান, সৌরভ শুক্ল, জাভেদ জাফরির মতো নব্বই দশকের নামী অভিনেতারা।

একে সুনীল-সঞ্জয়ের যুগলে প্রত্যাবর্তন, তাতে নব্বই দশকের তারকা সমাবেশ- বলিপাড়া বলছে এ ছবিতে ভরপুর মিলবে ফেলে আসা দশকের পারিবারিক বিনোদনের স্বাদ। ১২ বছর পরে দুই নায়কের জমাটি জুটিই বা প্রাপ্তি হিসেবে কম কীসে!

Sanjay Dutt Sunil Shetty comedy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy