Advertisement
E-Paper

‘আমার কাছে অভিনয় শিখে আমাকেই ফাঁসাচ্ছে’! সনোজের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মোনালিসার, পাল্টা পরিচালকের

মোনালিসার বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দেন সনোজ। পাল্টা মোনালিসা যৌন হেনস্থার অভিযোগ আনেন পরিচালকের বিরুদ্ধে। এ বার মোনালিসাকে নিয়ে মুখ খুললেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:৩৭
Sanoj Mishra Opens Up on Monalisa Bhonsle allegation of harassment

মোনালিসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ সনোজের। ছবি: সংগৃহীত।

২০২৫ সালে মহাকুম্ভের মেলায় ‘ভাইরাল’ হয়েছিলেন মোনালিসা ভোসলে। সেই সময়ে তাঁকে খুঁজে বার করেন পরিচালক সনোজ মিশ্র। অভিনয়ে সুযোগ দেন। নিজের বাড়িতে রেখে পড়াশোনাও করান নাকি তিনি। তবে, ১৮ বছর বয়স হতেই পরিচালকের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের ছবির নায়ককে বিয়ে করেন মোনালিসা। এই বিয়েকে ‘লভ জিহাদ’-এর তকমা দেন সনোজ। পাল্টা মোনালিসা যৌন হেনস্থার অভিযোগ আনেন পরিচালকের বিরুদ্ধে। এ বার মোনালিসাকে নিয়ে মুখ খুললেন তিনি।

দিনকয়েক আগে সাংবাদিক বৈঠক করে মোনালিসা বলেন, ‘‘পরিচালক সনোজ মিশ্র আমার অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছেন। এক বার নয়, দশ বার। ঘটনাটি ঘটে দেহরাদূনে, আমার ছবির শুটিং চলাকালীন। আমি বাড়ির লোককে জানিয়েছিলাম। তাঁরা কোনও পদক্ষেপ করেননি। আর ঘটনাটি যে সময় ঘটে, তখন আমি নাবালিকা ছিলাম। তাই ওঁর বিরুদ্ধে পকসো মামলা হতে পারে।’’

এই প্রসঙ্গে সনোজ জানান, তিনি মোনালিসার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কারণ, মোনালিসা তাঁর সুনাম নষ্টের চেষ্টা করেছেন। পাশাপাশি সনোজ এ-ও বলেন, ‘‘মোনালিসা এ সব কথা বলছে, কারণ ওর বিয়ে নিয়ে বিরূপ মন্তব্য করেছি আমি। ওকে অভিনয় আমি শেখালাম, এখন অভিনয় করে আমাকেই ফাঁসাচ্ছে। ওর পরিবারের সাত-আট জন এখনও আমার বাড়িতে থাকেন। ওর বাবা-মা ইতিমধ্যেই জানিয়েছে যে, এই বিয়ে তাঁরা মানেন না। সমস্ত নথিপত্র দিয়ে ওঁরা জানিয়েছেন, মোনালিসা এখনও সাবালিকা হয়নি।’’

সনোজের আফসোস, মোনালিসা না অভিনয় পারতেন, না কোনও অভিব্যক্তি ছিল তাঁর মধ্যে। সনোজই নাকি হাতে করে তাঁকে সবটা শেখান। এখন তাঁর থেকেই এমন ব্যবহার পেয়ে ব্যথিত পরিচালক।

Mahakumbh Monalisa Marriage Sanoj Mishra harassment Monalisa Bhasle
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy