Advertisement
E-Paper

Shah Rukh-Riteish: একটি উপহারের জন্য রীতেশকে বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ!

আই ফোন তখন নতুন এসেছে ভারতে। দু’টি ফোন জোগাড় করতে পেরেছিলেন রীতেশ। তার একটি তিনি উপহার দিয়েছিলেন শাহরুখকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ২১:৫২
শাহরুখ খান এবং রীতেশ দেশমুখ।

শাহরুখ খান এবং রীতেশ দেশমুখ।

গৌরী খানের সঙ্গে সুখী সংসার। তবুও নাকি অন্য এক জনকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন শাহরুখ খান। তিনি কে জানেন? উহুঁ, বলিউডের কোনও সুন্দরী নায়িকা নন। কিং খান বিয়ে করতে চেয়েছিলেন রীতেশ দেশমুখকে!

আই ফোন তখন নতুন এসেছে ভারতে। দু’টি ফোন জোগাড় করতে পেরেছিলেন রীতেশ। তার একটি তিনি উপহার দিয়েছিলেন শাহরুখকে। বরাবরই নানা ধরনের প্রযুক্তিতে মজে থাকতে ভালবাসেন বলিউডের ‘বাদশা’। রীতেশের কাছ থেকে এই ফোন পেয়ে আপ্লুত শাহরুখ বলেছিলেন, “আমি তোমাকে বিয়ে করতেও রাজি।”

রীতেশ জানতেন, এই ফোন পেলে খুশি হবেন কিং খান। হয়েওছিলেন। উপহার পেয়ে রাত ১১টার সময়ে রীতেশকে ফোন করেন উচ্ছ্বসিত শাহরুখ।

রীতেশ এবং শাহরুখের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। রীতেশের ছবি ‘হে বেবি’-র একটি গানেও অতিথি শিল্পী হয়ে এসেছিলেন ‘বাদশা’ খান। অন্য দিকে, স্থাপত্য বিদ্যার ছাত্র রীতেশের নকশাতেই সেজে উঠেছিল শাহরুখের প্রযোজনা সংস্থার অফিস।

Shah Rukh Khan Riteish Deshmukh Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy