Advertisement
E-Paper

রাতের অন্ধকারে চুপিচুপি পাঁচিল টপকে শাহরুখের বাড়িতে! কী পরিণতি হল দুই ভক্তের?

কারও গোপনীয়তায় হস্তক্ষেপ করা অপরাধ, তাই এ বিষয়ে অধিক সতর্কতা জারি নিয়ে আলাপ-আলোচনা চলছে বলিউডে। তার মধ্যেই আবার আর এক কাণ্ড শাহরুখের বাড়িতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ০৮:১৮
Shah Rukh Khan was not at home when two men trespassed on his bungalow

অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। ছবি—সংগৃহীত

লুকিয়ে আলিয়া ভট্টের গোপন মুহূর্ত লেন্সবন্দি করা নিয়ে শোরগোল উঠল দিন কয়েক আগেই। সেই রেশ কাটতে না কাটতেই আবার শাহরুখ খানের বাংলোয় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠল। মন্নতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বান্দ্রার পুলিশের হাতে তুলে দিয়েছেন বৃহস্পতিবার। ঠিক কী ঘটেছিল? নিরাপত্তারক্ষীরা জানান, বুধবার রাতে পাঁচিল টপকে মন্নতের ভিতরে ঢুকে লুকিয়েছিলেন ওই দুই ব্যক্তি। তবে শাহরুখ ‘জওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত থাকায় সে রাতে বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার ভোরবেলা ফিরে ঘুমিয়ে পড়েন। তার পরই মন্নতের চৌহদ্দি থেকে লুকিয়ে থাকা ওই দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। শাহরুখের ঘনিষ্ঠ এক ব্যক্তির সূত্রে খবর, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের শাহরুখ-ভক্ত হিসাবে পরিচয় দেন। মন্নতের পিছন দিকের পাঁচিল টপকে তাঁরা ভিতরে ঢুকেছিলেন। তাঁদের ধরে ফেলা হলেও কাকুতিমিনতি করতে থাকেন শাহরুখের সঙ্গে একবার দেখা করিয়ে দেওয়ার জন্য। তবে না বলে তারকার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে তাঁদের আটক করেছে পুলিশ। শাহরুখ এখনও অবধি এ বিষয়ে মুখ খোলেননি।

কিছু দিন আগেই নিজের বাড়িতে বসে অন্যের ক্যামেরায় লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী আলিয়া। তিনি জানতেনই না, পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে গোপনে দুই ব্যক্তি তাঁর ছবি তুলছিলেন। সেই ঘটনায় ভীষণ বিরক্ত হন আলিয়া। কপূর পরিবার এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে। বলিউডের অন্যান্য তারকাও সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। গোপনীয়তায় হস্তক্ষেপ অপরাধ, তাই এ বিষয়ে অধিক সতর্কতা জারি নিয়ে আলাপ-আলোচনা চলছে বলিউডে। তার মধ্যেই আবার আর এক কাণ্ড শাহরুখের মহলে।

Shah Rukh Khan Mannat Tresspassing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy